আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত, ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়েই

পুরুষদের টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ২৩ অক্টোবর পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। মহিলা টি ২০ বিশ্বকাপেও ভারত-পাকিস্তান লড়াই হবে। ১০ ফেব্রুয়ারি থেকে আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপের আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। তারই সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ পর্বেই হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ।

আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত

হরমনপ্রীত কৌরের ভারত এখন এশিয়া কাপে খেলছে। তার আগে ইংল্যান্ড সফরে টি ২০ সিরিজে হেরে গেলেও একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলকে। টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ ২-এ রয়েছে ভারত। গ্রুপ এ-র দলগুলি হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২০২০ সালে শেষ টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। স্টেডিয়ামে বসে সেই খেলা দেখেছিলেন ৮৬,১৭৫ জন দর্শক।

আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপের সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি অবধি চলবে গ্রুপ পর্বের খেলাগুলি। প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের প্রথম দুটি দল পৌঁছে যাবে সেমিফাইনালে। খেলাগুলি হবে কেপ টাউন, পার্ল ও পোর্ট এলিজাবেথ (Gqeberha)-এ। ফাইনালের দিন ধার্য হয়েছে ২৬ ফেব্রুয়ারি। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কেপ টাউনে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১২ ফেব্রুয়ারি রয়েছে এশিয়ার চারটি দেশের ম্যাচ। ভারত ওইদিনই অভিযান শুরু করবে কেপ টাউনে পাকিস্তান ম্যাচ দিয়ে, বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

ভারতের বাকি ম্যাচগুলি রয়েছে- কেপ টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (১৫ ফেব্রুয়ারি), পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিরুদ্ধে (১৮ ফেব্রুয়ারি) এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে (২০ ফেব্রুয়ারি)। দুটি সেমিফাইনালই হবে কেপ টাউনে। প্রথম সেমিফাইনাল ২৩ ফেব্রুয়ারি, যার রিজার্ভ ডে ২৪ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল, যার রিজার্ভ ডে ২৫ ফেব্রুয়ারি। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি, রিজার্ভ ডে ২৭ ফেব্রুয়ারি। ২০২০ সালের মহিলা টি ২০ বিশ্বকাপ বিপুল জনপ্রিয়তা লাভ করে। চলতি বছর কমনওয়েলথ গেমসেও প্রথমবারের জন্য মহিলা ক্রিকেট। ভারত ফাইনালে জেতার আশা জাগিয়েও শেষ অবধি রুপো জিতেই সন্তুষ্ট ছিল। তবে গত টি ২০ বিশ্বকাপের পর হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত অনেক শক্তিশালী হয়েছে। এবারও ভালো ফলের প্রত্যাশাই করা হচ্ছে। দর্শকদের অকৃষ্ট করতে মহিলা টি ২০ বিশ্বকাপের টিকিটের দাম রাখা রয়েছে ৬০ র‍্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+