করোনা ধাক্কায় বিশ্বকাপ পিছিয়ে গেলে কবে হতে পারে জানাল আইসিসি, আইপিএল নিয়ে আশা দেখতে পারেন সৌরভ

করোনা ধাক্কায় বিশ্বকাপ পিছিয়ে কবে হতে পারে জানাল আইসিসি, আইপিএল নিয়ে আশা দেখতে পারেন সৌরভ

মারণ ভাইরাসের ধাক্কায় স্তব্ধ বিশ্ব। থমকে গিয়েছে ক্রীড়াদুনিয়া। শেষবার ১৩ মার্চ বাইশ গজে বল গড়িয়েছিল। ১৩ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ হয়। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট কোনও ম্যাচ হয়নি। করোনার কারণে পরে ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ বাতিল হয়েছিল। এই পরিস্থিতিতে অক্টোবের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। করোনা ধাক্কায় সেই আসর হওয়া নিয়ে চিন্তার আইসিসি ও ক্রিকেটদুনিয়া।

বিশ্বকাপ কবে হওয়ার কথা রয়েছে

বিশ্বকাপ কবে হওয়ার কথা রয়েছে

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সেই নিষেধাজ্ঞা ঠিক সময়ে ওঠে কিনা, সেটাই দেখার। আপাতত করোনা নিয়ে সব দেশের পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি।

আইসিসির মিটিং

আইসিসির মিটিং

বৃহস্পতিবার এক্সিকিউটিভ কমিটির মিটিং করল আইসিসি। মিটিংয়ে ২০২৩ সাল পর্যন্ত যতগুলি সিরিজ বা টুর্নামেন্ট ছিল, সবগুলির সূচি নিয়ে পুনর্বিবেচনা করে দেখা হবে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির এই বৈঠকে বারোটি পূর্ণ সদস্য দেশ ও তিনটি অ্যাসোসিয়েট দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়েও আলোচনা হয়েছে।

তিন দরজা খোলা রাখছে আইসিসি

তিন দরজা খোলা রাখছে আইসিসি

পুরনো সূচি মেনে অক্টোবর-নভেম্বরেই বিশ্বকাপ করার প্রস্তাব আইসিসির। বিশ্বজুডে করোনার প্রভাব আরও বাড়লে ঠিক সময় টি-২০ ক্রিকেট বিশ্বকাপ করা না গেলে সেক্ষেত্রে ২০২১ সালে ফেব্রুয়ারি মার্চে টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। পরিস্থিতি আরও কঠিন হলে ২০২২ সালে টুর্নামেন্ট হতে পারে।

আইপিএল নিয়ে আশা দেখতে পারেন সৌরভ

আইপিএল নিয়ে আশা দেখতে পারেন সৌরভ

করোনার গ্রাসে টুর্নামেন্ট একান্তই যদি ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে পিছিয়ে যায়,সেক্ষেত্রে অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে আইপিএল করার আশা দেখতে পারেন বিসিআই সভাপতি সৌরভ। ২৯ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে টুর্নামেন্টটি স্থগিত রয়েছে।দেশ করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+