কবে প্রকাশিত হবে একদিনের বিশ্বকাপের সূচি? জানাল আইসিসি

আইসিসি একদিনের বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৪ মাস। কিন্তু এখনও চূড়ান্ত হল না কাপযুদ্ধের সূচি। ভেনু ও সূচি চূড়ান্ত করতে পারেনি আয়োজক বিসিসিআই। ফলে সূচি প্রকাশ করতে পারছে না আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আশা প্রকাশ করেছে, দ্রুতই সূচি প্রকাশ করা হবে।

আইসিসির সিইও গিওফ অ্যালারডাইস বলেছেন, 'আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই আমরা খসড়া সূচি হাতে পেতে পারি আয়োজক বিসিসিআইয়ের কাছ থেকে। সূচির কিছু কাজ এখনো বাকি। অংশগ্রহণকারী দল ও সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা বাকি। এরপর যত দ্রুত সম্ভব আমরা সূচি প্রকাশ করবো।'

1

সূচি নিয়ে জটিলতার মধ্যেই আয়োজক বিসিসিআইয়ের পাশেই দাঁড়িয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'একটি বড় ইভেন্ট সুষ্ঠভাবে আয়োজন করতে হলে অনেক গুলি বিষয় জড়িয়ে থাকে। সরকার এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করতে হয়। সব কিছু চূড়ান্ত হওয়ার পরই সূচি প্রকাশ করা যায়।'

আইপিএল ফাইনালের আগের দিন অর্থ্যাত গত ২৭ মে, বিশ্বকাপ নিয়ে এক বিশেষ সভা করেছিল বিসিসিআই। তখন ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালিন আইসিসির মাধ্যমে সূচি ও ভেন্যু প্রকাশ করবে তারা। ইতোমধ্যে ভেন্যু ও সূচির খসড়া করে ফেলেছে তারা।

2

জয় শাহ জানিয়েছিলেন, "আইসিসির বিশ্ব টেস্ট ফাইনাল চলাকালীনই সাংবাদিক বৈঠক করে বিশ্বকাপ কোন কোন মাঠে খেলা হবে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি পুরো সূচিও প্রকাশ করা হবে। এ ছাড়া, এশিয়ার সদস্যদেশগুলির সঙ্গে বৈঠকের পরে ঠিক হয়ে যাবে এশিয়া কাপের ভবিষ্যৎও।"

ইতিমধ্যেই বিশ্বকাপের ম্যাচের জন্য ভেন্যুও চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। বিসিসিআই সচিব জানিয়েছিলেন, 'বোর্ডের প্রত্যেক কর্তাকে এক একটি মাঠের দায়িত্ব নিতে বলা হয়েছে। সমস্ত মেট্রো শহরগুলিতে ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি আমরা।'

3

কিন্তু আইসিসি এখনও হাতে পায়নি ভেন্যু ও চূড়ান্ত সূচি। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। মনে করা হচ্ছে সূচি প্রকাশ হতে আরও কিছুদিন সময় লেগে যেতে পারে। আহমেদাবাদে ভারত পাক ম্যাচ নিয়ে জটিলতা চলছে। ভারত পাক ম্যাচ আয়োজনে আগ্রহী একাধিক রাজ্য ক্রিকেট সংস্থা। ফলে সূচি চূড়ান্ত করতে পারছে না বিসিসিআই। একবার সূচি প্রকাশ করার পর তা কোনও ভাবেই বদল করতে নারাজ বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+