টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ ২৮ মে! ভিডিও কনফারেন্সিংয়ে আইসিসি বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ ২৮ মে! ভিডিও কনফারেন্সিংয়ে আইসিসি বোর্ড

করোনা ভাইরাসের জেরে আগামী অক্টোবরে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা, তা নিশ্চিত হবে ২৮ মে। কারণ ওইদিন টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে আইসিসি বৈঠক করতে চলেছে বলে সূত্রের খবর। তবে যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপ অনেকটাই পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

করোনা ভাইরাসে ক্ষতি

করোনা ভাইরাসে ক্ষতি

করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে ২১২টি দেশে। বিশ্বব্যাপী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রায় তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাঙারুর দেশে লাগু রয়েছে লকডাউন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।

কবে বিশ্বকাপ

কবে বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা টুর্নামেন্ট। এই বিশ্বকাপে বিশ্বের ১৬টি দেশের অংশ নেওয়ার কথা। মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

পিছিয়ে গেলে কী সমস্যা

পিছিয়ে গেলে কী সমস্যা

করোনা ভাইরাসের জেরে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ কয়েক মাসের জন্য পিছিয়ে দিলে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে বড়সড় বদল আনতে হবে আইসিসি-কে। একই কারণে অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে তেমন কিছু করাও সম্ভব নয়। কারণ আগামী বছর ভারতে ফের বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

বৈঠকে আইসিসি বোর্ড

বৈঠকে আইসিসি বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ করতে ইতিমধ্যেই ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠক সেরেছে আইসিসি। সেই বৈঠকের নির্যাসকে ধরেই আগামী ২৮ মে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসছে আইসিসি বোর্ডের সদস্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+