বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক মার্টিন গাপতিল
মেলবোর্ন, ২৯ মার্চ : শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারাকে পিছনে ফেলে এবারের আইসিসি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপতিল। এদিন মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলতে নামার আগে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে গাপতিলের প্রয়োজন ছিল মাত্র ৯ রান।
এই বিশ্বকাপেই দ্বিশতরান করা গাপতিল অবশ্য মাত্র ১৫ রান করেই ফিরে যান। ফলে সবমিনিয়ে তাঁর রান দাঁড়ায় ৯ ম্যাচে ৫৪৭ রান। তাঁর ঠিক পিছনেই রয়েছেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা (৫৪১ রান)।

কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের আগে ৭ ম্যাচ খেলে ৫৪১ রান করে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেন তিনি। টানা চারটি ম্যাচে শতরান করে রেকর্ডও করেন সঙ্গা।
সঙ্গাকারার চেয়ে কিছুটা পিছিয়েই ছিলেন মার্টিন গাপতিল। তবে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিস্ফোরক অপরাজিত ২৩৭ রানের ইনিংস খেলেই সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে অনেককে পিছনে ফেলেন তিনি।
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ব্যর্থ না হলে শচীন তেন্ডুলকরের ৬৭৩ রানের রেকর্ডও ভাঙতে পারতেন তিনি। সেমিফাইনালে গাপতিল ৩৪ এবং এদিন ফাইনালে তিনি আউট হন ১৫ রানে।
এবারের বিশ্বকাপে ২টি শতরান ও ১টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন এই কিউয়ি ব্যাটসম্যান।
মার্টিন গাপতিলের পর রয়েছেন কুমার সঙ্গাকারা। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডেভেলিয়ার্স (৪৮২ রান)। চার নম্বরে রয়েছেন জিম্বাবোয়ের ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর (৪৩৩ রান) এবং পঞ্চম স্থানে রয়েছেন ভারতের শিখর ধাওয়ান (৪১২ রান)।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications