মি টু মুভমেন্টের প্রভাব ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপেও

মি টু মুভমেন্টের প্রভাব পৌঁছল ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপেও। টুর্নামেন্ট চলার সময় যৌন নির্যাতন, শ্লীলতাহানি, কটূক্তির মতো ঘটনা বরদাস্ত করা হবে না বলেই জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি

মি টু মুভমেন্টের প্রভাব পৌঁছল ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপেও। টুর্নামেন্ট চলার সময় যৌন নির্যাতন, শ্লীলতাহানি, কটূক্তির মতো ঘটনা বরদাস্ত করা হবে না বলেই জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক, সে খেলোয়াড়ই হোন, দর্শক, সাপোর্ট স্টাফ কিংবা বিশ্বকাপের সঙ্গে যুক্ত অন্য কেউ, কাউকেই রেয়াত করা হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

মি টু মুভমেন্টের প্রভাব ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপেও

মি টু মুভমেন্ট চালুর হওয়ার পর প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, মিডিয়া পার্সন, স্পনসরার, সাপ্লাইয়ার থেকে শুরু করে সাধারণ দর্শক, কাউকেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা ব্যবহারের মুখে পড়তে না হয়, ইভেন্ট চলাকালীন সেদিকে তাদের নজর থাকবে বলে জানিয়েছে আইসিসি। ইংল্যান্ড বিশ্বকাপকে নিরাপদ, মজাদার, মনোগ্রাহী ও দর্শক ফ্রেন্ডলি করতে আইসিসি বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের খেলা চলাকালীন কোন দর্শকের বিরুদ্ধে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগ উঠলে, তাঁকে সঙ্গে সঙ্গে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে। কোনো সাংবাদিক কিংবা টেকনিক্যাল স্টাফের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাঁর অ্যাক্রিডিয়েশন বাতিল করা হবে বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে। যৌন নির্যাতন, যৌন হেনস্থা, শারীরিক নিগ্রহ, কু-মন্তব্য বা কটূক্তি অপরাধের তালিকায় অন্তর্ভূক্ত করেছে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+