ভারতীয় ক্রিকেটে সচিন-উদয়! নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত

ICC Under-19 World Cup: ভারতীয় ক্রিকেটে সচিন-উদয়! সচিন ধাস ও অধিনায়ক উদয় সাহারানের শতরানে ভর করে নেপালকে দুরমুশ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ভারত।

ফলে চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের শতরানকারীর সংখ্যা বাড়ল। ম্যাচের সেরা হয়ে দারুণ এক তথ্য সামনে আনলেন মহারাষ্ট্রের সচিন ধাস।

ICC Under-19 World Cup: ভারতীয় ক্রিকেটে সচিন-উদয়!

এই বিশ্বকাপে অপরাজেয় ভারত ব্লুম্ফনটিনে সুপার সিক্সের ম্যাচে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ১৪ ওভারে ৬২ রানে তৃতীয় উইকেট পড়ার পর জুটি বাঁধেন উদয় ও সচিন। তাঁদের এই জুটিতে ভেঙে গেল একাধিক রেকর্ড। যুব বা অনূর্ধ্ব ১৯ ওডিআইয়ে এই প্রথম চার বা তার নীচে নেমে একসঙ্গে শতরান হাঁকালেন দুই ব্যাটার।

চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ২১৫ রান যোগ করেছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চতুর্থ উইকেট জুটিতে এটিই সর্বাধিক স্কোর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় জুটির এটিই সর্বাধিক রান। ৯টি চারের সাহায্যে ১০৭ বলে ১০০ রান করেন অধিনায়ক উদয়। সচিন ধাস ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করলেন ১০১ বলে ১১৬।

ভারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে। গুলশন ঝা নেন ৩ উইকেট। জবাবে নেপাল ৫০ ওভারে করে ৯ উইকেটে ১৬৫। নেপালের নবম উইকেট পড়েছিল ৩৮.৫ ওভারে। যদিও এরপর আর কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। সর্বাধিক ৩৩ রান দেব খানালের। ১টি মেডেন-সহ ১০ ওভারে ২৯ রান দিয়ে সাউমি পাণ্ডে ৪ উইকেট নেন।

সচিনের জন্ম ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি। কাল তাঁর জন্মদিন, ১৯ বছর পূর্ণ করার আগের দিন হাঁকালেন শতরান। সচিনের বাবা সঞ্জয়ের অবশ্য আজই ছিল জন্মদিন। সচিন বলেন, শতরান পেয়ে ভালো লাগছে। কালই জানতে পেরেছিলাম ব্যাটিং অর্ডারে উপরে আনা হবে। দল চাইছিল আমি অনেকটা সময় ব্যাটিং করি।

অধিনায়ক উদয়ের সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেছেন সচিন। তিনি আরও বলেন, কাল আমার জন্মদিন। আজ আমার বাবার। আমি তাঁকে বলেছিলাম একটি উপহার দেব। আমার রোল মডেল সচিন তেন্ডুলকর স্যর। সচিনের কথাতেই পরিষ্কার, তাঁর বাবা-মা সচিন তেন্ডুলকরের নামেই নাম রেখেছিলেন ছেলের। এই সচিন ভারতীয় ক্রিকেটকে কতদিন সেবা করতে পারবেন তা বলবে সময়। যদিও নিজের জন্মদিনের প্রাক্কালে বাবাকে তাঁর জন্মদিনে সেরা উপহারটিই দিলেন সচিন। এদিকে, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+