ICC Under-19 World Cup: বাংলাদেশকে চূর্ণ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের, নজর কাড়লেন কারা?

ICC Under-19 World Cup: বাংলাদেশকে চূর্ণ করেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব দখলে রাখার অভিযান শুরু করল ভারত। আজ ব্লুম্ফনটিনে এশীয় সেরা বাংলাদেশকে উদয় সাহারানের নেতৃত্বাধীন ভারত হারাল ৮৪ রানে।

উদয়ের পাশাপাশি অর্ধশতরান করেন ওপেনার আদর্শ সিং। দলের হয়ে সর্বাধিক রান করে তিনিই পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। বল হাতে কামাল দেখালেন সাউমি পাণ্ডে।

ICC Under-19 World Cup: বাংলাদেশকে চূর্ণ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৭ উইকেটে ২৫১ রান। ৬টি চারের সাহায্যে ৯৬ বলে ৭৬ রান করেন আদর্শ। চারটি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ৬৪ রান করেন অধিনায়ক উদয়। একটি মেডেন-সহ ৮ ওভারে ৪৩ রান খরচ করে ৫ উইকেট নেন মারুফ মৃধা।

জবাবে খেলতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ৪৫.৫ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৭৭ বলে সর্বাধিক ৫৪ রান করেন মহম্মদ শিহাব জেমস। ১৪.৪ ওভারে ৫০ রানেই চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩৪.২ ওভারে ১২৭ রানে পঞ্চম উইকেট পড়ার পরেই ফের ধস নামে। শেষ চার উইকেট পড়ে ১০ রানের মধ্যে।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম সাউমি পাণ্ডে। একটি মেডেন-সহ ৯.৫ ওভারে ২৪ রান খরচ করে তিনি চারটি উইকেট পেয়েছেন। মুশির খান দুটি এবং রাজ লিম্বানি, আরশিন কুলকার্নি ও প্রিয়াংশু মোলিয়া একটি করে উইকেট দখল করেন। ভারত জিতলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নেওয়া আয়ারল্যান্ড রয়েছে গ্রুপশীর্ষে।

ভারত ও আয়ারল্যান্ডের পয়েন্ট ১ ম্য়াচে ২, তবে নেট রান রেটে এগিয়ে আইরিশরা। ভারতীয় দলকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। আদর্শ ম্যাচের সেরার পুরস্কার পেয়ে বলেন, ভালোই লাগছে। প্রথম দিকে বল মুভ করবে জানতাম। সে কারণে বল বুঝে খেলাই লক্ষ্য ছিল।

আদর্শের কথায়, দ্রুত প্রথম দুটি উইকেট হারানোর পর উদয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করি বড় শট খেলব না। বাউন্ডারি বড় হওয়ায় খুচরো রান নেওয়ায় জোর দিই। এক রান যেখানে হয়, সেখানে চেষ্টা করতে থাকি ২ রান নেওয়ার। ভারতে টুর্নামেন্টে এই বোলারদের সামলেছি। ফলে কারও জন্য আলাদা পরিকল্পনা করিনি। নিজের পছন্দের শট কভার ড্রাইভ খেলতে পেরে খুশি আদর্শ। বৃহস্পতিবার ভারতের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+