বিশ্বকাপ সেমিফাইনালে বাঙালির আগুন বোলিং, তাসের ঘরের মতো ভাঙল পাকিস্তানের ব্যাটিং

ক্রাইস্টচার্চ ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের একবার বিশ্বকাপের মঞ্চে মাটি থেকে উপড়ে ফেলল টিম ইন্ডিয়া। আর মেন ইন ব্লু-এর এই সাফল্যে অন্যতম বড় অবদান রাখলেন এক বাঙালি ক্রিকেটার। নাম ইশান পোড়েল।

ক্রাইস্টচার্চ ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের একবার বিশ্বকাপের মঞ্চে মাটি থেকে উপড়ে ফেলল টিম ইন্ডিয়া। আর মেন ইন ব্লু-এর এই সাফল্যে অন্যতম বড় অবদান রাখলেন এক বাঙালি ক্রিকেটার। নাম ইশান পোড়েল। বাংলা রাজ্য দলের নিয়মিত সদস্য ইশান এবার বিশ্বকাপের মঞ্চ মাতালেন। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ল্যাজেগোবরে করে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাঙালি বোলারের দাপট

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এর আগে একটি ম্যাচ খেলেছিলেন ইশান। কোয়ার্টার ফাইনালে কোনও উইকেট পাননি। তার আগে চোটেও ভুগছিলেন। তবে সেমিফাইনালে পুরোটা সুদে আসলে পুষিয়ে দিলেন। পাকিস্তানের প্রথম চারটি উইকেট একাই তুলে ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন তিনি।

ভারতের বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। এদিন ভারত প্রথমে ব্যাট করে ২৭২ রানের বিশাল টার্গেট দেয় পাকিস্তানকে।

ভারতের হয়ে অসাধারণ ব্যাটসম্যানশিপ দেখিয়ে মাত্র ৯৪ বলে ১০২ রানের অসাধারণ ইনিংস খেলেন শুভমান গিল। এছাড়াও পৃথ্বী শ' (৪১ রান), মনজ্যোত কালরা (৪৭ রান), অনুকূল রায় (৩৩ রান)-রা ছোট ছোট ইনিংস গড়ে দলকে ভালো টার্গেটে পৌঁছে দেন।

এরপরে বল করতে নেমে ইশানের দাপটে পাকিস্তান খেই হারিয়ে ফেলেছে। ইশান একে একে আউট করে দিয়েছেন ইমরান শাহ (২), মুহম্মদ জায়েদ (৭), আলি আসিফ (১) ও আম্মাদ আলমকে (৪)। এছাড়া শিবা সিং ১টি ও রিয়ান পরাগ ২টি উইকেট পেয়েছেন। পাকিস্তান শেষ অবধি মাত্র ৬৯ রান অলআউট হয়ে গিয়েছে। ফলে ফের একবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+