১৭৮ রান টার্গেট ছুঁড়ে দিয়ে ম্যাচ জিততে পারবে কি ভারত? অতীতে ১০৬ রানের পুঁজিতে ফাইনাল জিতেছে ভারত

১৭৮ রান টার্গেট ছুঁড়ে দিয়ে ম্যাচ জিততে পারবে কি ভারত? পরিসংখ্যান কী বলছে

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত-বাংলাদেশ লড়াই। ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল ৮৮ রান করলেও ব্যর্থ মিডল অর্ডার। ভুল বোঝাবুঝির রান আউট ও উইকেট ছুঁড়ে দিয়ে আসায় ১৭৭ রানে অলআউট ভারত।

দুরন্ত বোলিং করে ভারতকে ৪৭.২ ওভারে অলআউট করল বাংলাদেশ।বাংলাদেশের হয়ে এদিন শাকিব ও শারিফুল ২টি করে ও অভিষেক দাশ এদিন ৩টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয় ভিত নাড়িয়ে দেন। এখন ১৭৮ রান টার্গেট ছুঁড়ে দিয়ে ম্যাচ জিততে পারবে কি ভারত? কী বলছে পরিসংখ্যান দেখে নেওয়া যাক

১০৬ রানে পুঁজি নিয়ে অতীতে ফাইনাল জিতেছে ভারত

২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসরে এই বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল ভারত। সেবারও প্রথমে ব্য়াট করে ভারত ধরাশায়ী হয়েছিল। ১০৬ রানে ভারত অলআউট হয়। এই ১০৬ রানে পুঁজি নিয়ে বাংলাদেশকে ৩৩ ওভারে ১০১ রানে ভারত অলআউট করেছিল। থ্রিলার লড়াইয়ে ৫ রানে ম্যাচ জিতে ভারত ফাইনাল জিতেছিল

পাঁচ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে ভারত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আগে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচ ম্যাচেই প্রতিপক্ষকে ভারতীয় যুব দল অলআউট করেছে। সেক্ষেত্রে এদিন বাংলাদেশকে ১৭৭ রানের আগে অলআউট করা ভারতের পক্ষে অসম্ভব নয়। সেই কাজটা করতে পারলে প্রিয়ম গর্গ অ্যান্ড কোম্পানি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতে মাঠ ছাড়তে পারবে। ভারতের সামনে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে।

ভারতের হয়ে ফাইনালে কারা বাজি হতে পারেন

টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই ১৩টি উইকেট পেয়েছেন। অন্যদিকে পেসার কার্তিক ত্যাগী ১১টি উইকেট পেয়েছেন। বাংলাদেশর বিরুদ্ধে ম্যাচ জয়ের ক্ষেত্রে এই দুই বোলারের উপর আজ বাজি ধরবে ভারত।

অস্ট্রেলিয়াকে ১৫৯রানে অলআউট করলে, বাংলাদেশকে আউট করাও সম্ভব

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মতো কঠিন ব্য়াটিং লাইন আপকে ভারতীয় দল ১৫৯ রানে অলআউট করেছিল। ফলে বাংলাদেশকে এদিন ১৭৭ রানের গণ্ডি আটকে রাখে অসম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+