আইসিসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক! টুইট হল ধর্ষক আসারামকে নিয়ে, শুরু তদন্ত

স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে নিয়ে টুইট ভেসে এল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র টুইটার হ্যান্ডেল থেকে। যা ঘিরে শুরু হয়ে গিয়েছে শোরগোল।

স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে নিয়ে টুইট ভেসে এল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র টুইটার হ্যান্ডেল থেকে। যা ঘিরে শুরু হয়ে গিয়েছে শোরগোল। জনৈক প্রতীক সিনহা নামে এক ব্যক্তি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসারাম বাপুর একটি পুরনো যৌথ ভিডিও পোস্ট করেন। সেটাই কেউ আইসিসি-র টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট করে দিয়েছে।

আইসিসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক! টুইট হল ধর্ষক আসারামকে নিয়ে, শুরু তদন্ত

এই দেখে অনেকে ভেবেছেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অনেকে ভেবেছেন আইসিসি অযথা রাজনীতিতে ঢুকে ঠিক করছে না। এই বলে অনেকে গালমন্দ পেড়েছেন। টুইটের বন্যা বয়ে গিয়েছে।

আইসিসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক! টুইট হল ধর্ষক আসারামকে নিয়ে, শুরু তদন্ত

ICC is dismayed at a non-cricket related tweet appearing on its Twitter feed earlier today. We would like to extend our sincere apologies to anyone who was offended during the short space of time it was up. We have launched an investigation into how this happened.
— ICC (@ICC) 25 April 2018

যদিও পরে আইসিসি দেখতে পেয়েই টুইটটি সরিয়ে দিয়েছে। স্পষ্ট জানিয়েছে, ক্রিকেটের বাইরে কোনও ঘটনা টুইটার ফিডে চলে এসেছে। আইসিসি ক্রিকেটের বাইরের কোনও ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। এমন অনভিপ্রেত ঘটনার জন্য আমরা ক্ষমা চাইছি। এই ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Sharing some old sweet memories between @narendramodi and Asaram. pic.twitter.com/c8cveZzn0f
— Pratik Sinha (@free_thinker) 25 April 2018

আইসিসির টুইটার হ্যান্ড থেকে পোস্টটি মুছে ফেলা হয়েছে। এদিন আসারাম বাপুকে কিশোরী ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করার পরই ভিডিওটি প্রতীক পোস্ট করেন। তার কয়েকঘণ্টা পরে সেটি আইসিসির টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+