মঙ্গলেই ঘোষিত হবে টি২০ বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান দ্বৈরথের দিনক্ষণও প্রকাশ্যে

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের সূচি মুম্বই থেকে ২৫ নভেম্বর প্রকাশ করবে আইসিসি। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে।

সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হবে টি২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডস।

-

স্পোর্টসস্টারের প্রতিবেদনে উল্লেখ, ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে ভারত।

এরপর কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান দ্বৈরথ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুম্বইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে, ১৮ ফেব্রুয়ারি।

সুপার এইটের ম্যাচগুলি আমেদাবাদে ২২ ফেব্রুয়ারি, চেন্নাইয়ে ২৬ ফেব্রুয়ারি এবং কলকাতায় ১ মার্চ অনুষ্ঠিত হবে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে বলেও জানা যাচ্ছে।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারত অপেক্ষাকৃত সহজ গ্রুপে খেলবে, যা পাকিস্তানের জন্যও প্রযোজ্য। তবে শ্রীলঙ্কাকে তুলনায় কঠিন পথ পার করতে হবে গ্রুপ পর্বে। শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে পড়ছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। এটি নিঃসন্দেহে একটি 'গ্রুপ অব ডেথ'।

প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার এইট পর্বে যাবে। ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জন্য পরের রাউন্ডে যাওয়া তুলনামূলকভাবে সহজ হবে। তবে পাকিস্তান ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল।

মোট চারটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে এবং বলা যেতে পারে প্রাথমিক পর্বে একাধিক 'গ্রুপ অব ডেথ' থাকছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে নেপাল ও ইতালি।

দক্ষিণ আফ্রিকাকে পরের রাউন্ডে যেতে হলে নিউজিল্যান্ড বা আফগানিস্তানের মধ্যে অন্তত একটি দলকে পিছনে ফেলতেই হবে। টি২০ ক্রিকেটে এই দুই দলও বেশ শক্তিশালী। তাদের গ্রুপে সংযুক্ত আরব আমিরশাহী ও কানাডাও রয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টি২০ বিশ্বকাপ।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, পাকিস্তান ফাইনালে না উঠলে তা হবে আমেদাবাদে। মুম্বই এবং কলকাতা সেমিফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত হয়েছে, যা দলগুলির শেষ চারে পৌঁছনোর ওপর নির্ভর করবে। কলম্বোকে একটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। এটা নির্ভর করবে পাকিস্তান কত দূর যেতে পারে তার উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+