করোনা ধাক্কায় ক্রিকেট বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি,নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

করোনা ধাক্কায় ক্রিকেট বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি,নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

করোনা পরবর্তী সময়ে জমজমাট আইপিএলের পর ভারতের অস্ট্রেলিয়া সফরের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব। এই সফর দিয়ে কোভিড পরবর্তী ক্রিকেট শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। ভারতের সেই সফর শুরুর আগে টেস্ট ক্রিকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি।

পয়েন্ট ভাগাভাগির ভাবনায় আইসিসি

পয়েন্ট ভাগাভাগির ভাবনায় আইসিসি

করোনাকালে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ নামে পরিচিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের অন্তর্গত বাতিল বা স্থগিত হওয়ার টেস্ট সিরিজগুলি নিয়ে এবার চিন্তায় আইসিসি। বর্তমান সময়ে ক্রিকেটের নতুন সূচিতে স্থগিত হয়ে যাওয়া টেস্ট ম্যাচগুলিকে নতুন করে আয়োজন করায় বিস্তর পরিকল্পনার প্রয়োজন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে

অন্যদিকে আগামী বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত করার ভাবনায় রয়েছে আইসিসি। সেই কারণেই এবার করোনার কারণে স্থগিত বা বাতিল হওয়ার টেস্ট সিরিজের ক্ষেত্রে দুই দলের মধ্য়ে পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

নভেম্বরে আইসিসির বৈঠকে আলোচনা

নভেম্বরে আইসিসির বৈঠকে আলোচনা

চূডা়ন্ত কোনও সিদ্ধান্তগ্রহণ না হলেও আগামী মাসে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে পয়েন্ট ভাগাভাগি নিয়ে কর্তাদের মধ্যে আলোচনা হতে চলেছে বলে জানা গিয়েছে।

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

এই মুহূর্তে ৪টি সিরিজে ৯টি খেলে ভারতীয় দল ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে রয়েছে। ৩টি সিরিজ ১০টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তিন নম্বরে ইংল্যান্ড ৪টি টেস্ট সিরিজে ১৫টি ম্যাচ খেলে ২৯২ পয়েন্ট পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+