বোলারদের বাঁচাতে ওয়ান ডে-র নিয়ম বদলাবে আইসিসি!

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া এবারের বিশ্বকাপ চার-ছক্কায় হিট। প্রতি ম্যাচেই প্রায় তিনশো গড়ে রান তুলেছে প্রতিটা দল। কেউ কেউ আবার হেলায় চারশো রানের গণ্ডী ছাড়িয়েছে। ব্যাটসম্যান সহায়ক পিচে ব্যাটে বলে হলেই বল আছড়ে পড়েছে গ্যালারিতে। আউট করতে গিয়ে বেহাল অবস্থা হয়েছে প্রত্যেকটি বোলারের।

আর তাই এই বিশ্বকাপে ব্যাটসম্যানদের একছত্র আধিপত্য দেখে বোলারদের প্রতি কিছুটা সদয় হওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি সূত্রে খবর, নিয়ম পরিবর্তন করে বোলারদের কিছু সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে।

বোলারদের বাঁচাতে ওয়ান ডে-র নিয়ম বদলাবে আইসিসি!


নিয়ম পরিবর্তনের বিষয়ে বলতে গিয়ে বৃহস্পতিবার আইসিসির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন স্বীকার করেন, বর্তমান নিয়মের কারণে ব্যাট-বলের লড়াইয়ে ব্যাটসম্যানরা কিছুটা এগিয়ে রয়েছে। তিনি বলেন, "টি-২০ ক্রিকেট আসার পর একদিনের ম্যাচ ও টেস্ট ক্রিকেটেও তার প্রভাব পড়েছে। ব্যাটসম্যানরা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন।"

এর সঙ্গে রিচার্ডসন আরও জানান, এই সমস্যার কারণেই বোলারদের আরও কিছুটা সুযোগ দিতেই নিয়মবিধি কিছুটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

বর্তমান নিয়মে ইনিংসের শেষ ১০ ওভারে দলগুলো আউটফিল্ডে কেবল ৪ জন ফিল্ডার রাখতে পারে। এক্ষেত্রে নিয়ম বদলে ৩০ গজের বৃত্তের বাইরে শেষ ১০ ওভারে ৫ জন ফিল্ডার রাখার কথা বলেন রিচার্ডসন।

এর আগের কোনও বিশ্বকাপে একজন ব্যাটসম্যানও দ্বিশতরানের গণ্ডী টপকাতে পারেননি। এবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫) ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*) সেই রেকর্ড করেন। প্রায় প্রতিটি বড় দলই তিনশো রানের গণ্ডী টপকায়। ফলে নিয়ম পরিবর্তন না হলে আগামী দিনে কেউ আর বোলার হতে চাইবে না। আর সেই বিষয়টি বুঝতে পেরেই নিয়ম বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করেছে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+