ICC Test Rankings: মানরক্ষা যশস্বীর, উন্নতি পন্থের, রোহিত-কোহলির লজ্জার আরও এক নজির
আইসিসির ক্রম তালিকায় জসপ্রীত বুমরাহের উজ্জ্বলতার মধ্যেই অন্ধকার বিরাট কোহলি, রোহিত শর্মা সহ বেশিরভাগ ব্যাটারকে ঘিরে। দুই জন ভারতীয় ব্যাটার বাদ দিলে নতুন বছরের শুরুতে কেউই ক্রম তালিকায় উন্নতি করতে পারেনি উল্টে দুই মহারথী রোহিত এবং বিরাট একরাশ লজ্জা উপহার দিয়েছেন।
সদ্য প্রকাশিত এই তালিকায় ভারতীয়দের জন্য রয়েছে শুধুই হতাশা। একমাত্র যশস্বী জয়সওয়াল নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। ৮৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল।

বিরাট কোহলি ও রোহিত শর্মা বর্ডার গাভাসকর ট্রফির পর আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় কত নম্বর স্থানে আছে তা নিয়ে সবার জল্পনা ছিল। ব্যাট হাতে খারাপ পারফরম্যান্স করায় অবনতি হয়েছে বিরাট-রোহিতদের। আর ভারত অধিনায়ক রোহিত শর্মাকে তো এই তালিকায় দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। প্রথম ৪০-র মধ্যেও জায়গা ধরে রাখতে পারেননি রোহিত।
তিন ধাপ নীচে নেমে কোহলির বর্তমান স্থান ২৭। ৬১৪ পয়েন্ট নিয়ে কোহলি আছেন ২৭ নম্বরে।বছরের প্রথম টেস্টে সিডনিতে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৭ ও ৬ রান। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এসেছেে ১৯০ রান। বিরাট যেন অতীতের ছায়া মাত্র। ফলে রোহিতের মতোই তাঁর অবসরের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। ফলে তাঁর পারফরম্যান্সের প্রভাব পরেছে ক্রম তালিকাতেও।
রোহিত শর্মা আছেন ৪২ নম্বরে। ৫৫৪ রেটিং পয়েন্ট তাঁর। অস্ট্রেলিয়া সিরিজের শুরু থেকেই অধপতন অব্যাহত রোহিতের। এবার রোহিতের প্রাপ্তি একরাশ লজ্জা।












Click it and Unblock the Notifications