ICC T20I World Cup 2022: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের

ICC T20I World Cup 2022: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ সুপার ১২-এর ম্যাচে বাংলাদেশ ৯ রানে পরাজিত করল নেদারল্যান্ডসকে। হবার্টের বেলারভি ওভালে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পেলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেশ কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল টাইগারদের। ক্রিকেট সার্কিটের খুব একটা পরিচিত দল না হলেও বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল নেদারল্যান্ডস।

ICC T20I World Cup 2022: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ১২-এর ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের

সোমবার টসে জিতে বোলিং নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পরিকল্পনা অনুযায়ী শুরুটা খারাপ ছিল না নেদারল্যান্ডসের। বাংলাদেশের মতো ক্রিকেট সার্কিটে নিয়মিত খেলা দেশকে ১৪৪/৮ রানে আটকে দিয়েছিল তারা। বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩৮ রান করেন আফিফ হোসেন। নাজমুল হোসেন শান্ত করেন ২৫ রান। তৃতীয় সর্বোচ্চ রান করেন মোসাদ্দেক হোসেন (২০)। এই তিন জন ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই প্রত্যাশা মতো পারফরম্যান্স দিতে পারেননি। সৌম্য সরকার করেন ১৪ রান, লিটন দাস করেন ৯ রান। অধিনায়ক শাকিব আল হাসান করেন ৭ রান। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন পল ভান মিকিরন এবং বাস ডি লিডস। একটি করে উইকেট পান ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গল, শারিজ আহমেদ এবং লোগান ভান বিক।

নেদারল্যান্ডসের এই ম্যাচে হারের কারণ তাঁদের ব্যাটিং ব্যর্থতা। যে ভাবে বোলাররা বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল তার সুবিধা নেদারল্যান্ডসের বোলাররা নিতে পারেননি। তিন ব্যাটার ছাড়া নেদারল্যান্ডের কেউ ১০ রানও পাননি। সব থেকে ভাল খেলেন কলিন অ্যাকারম্যান। তিনি ৬২ রান করেন, এ ছাড়া ব্যাটসম্যানরা যেখানে খেলতে পারেননি সেই উইকেটে বোলার হয়েও ১৪ বলে ২৪ রান করেন পল ভান মিকিরন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ১৬ রান। নেদারল্যান্ডসের তিন ব্যাটসম্যান এই ম্যাচে ০ রানে আউট হয়েছেন, এক জন করেছেন ১ এবং এক জন করেছেন ২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+