ইংল্যান্ডে বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেই সুখবর পেল ভারতীয় দল
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ২-০ জিতে নেওয়ার ফলে আইসিসি ক্রমতালিকায় উপরে উঠে অস্ট্রেলিয়াকে টপকে দ্বিতীয় স্থানে এল ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ২-০ জিতে নেওয়ার ফলে আইসিসি ক্রমতালিকায় উপরে উঠে অস্ট্রেলিয়াকে টপকে দ্বিতীয় স্থানে এল ভারত। এদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জেতায় পাকিস্তান প্রথম স্থানেই রইল। অস্ট্রেলিয়া নেমে গেল তৃতীয় স্থানে।

ফাইনাল খেলার আগেই পাকিস্তান জানত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হারলেও আইসিসি ক্রমতালিকায় প্রথম স্থানেই থাকবে সরফরাজ আহমেদের দল। তবে জিতে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছে পাকিস্তান।
ভারত দ্বিতীয় স্থানে থাকলেও পাকিস্তানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৮। এদিকে ভারতের সঙ্গে অজিদের পয়েন্টের তফাত মাত্র ২ পয়েন্টের। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পঞ্চম স্থানে নিউজিল্যান্ড।
একনজরে দেখে নেওয়া যাক কোন দলের পয়েন্ট কত।
পাকিস্তান - ১৩২ পয়েন্ট
ভারত - ১২৪ পয়েন্ট
অস্ট্রেলিয়া - ১২২ পয়েন্ট
ইংল্যান্ড - ১১৭ পয়েন্ট
নিউজিল্যান্ড - ১১৬ পয়েন্ট
দক্ষিণ আফ্রিকা - ১১৪ পয়েন্ট
ওয়েস্ট ইন্ডিজ - ১১৪ পয়েন্ট
আফগানিস্তান - ৯১ পয়েন্ট
শ্রীলঙ্কা - ৮৫ পয়েন্ট
বাংলাদেশ - ৭০ পয়েন্ট












Click it and Unblock the Notifications