টি২০আই র্যাঙ্কিং, কাটা গেল ভারতের পয়েন্ট! এক ম্যাচ খেলেই দারুণ লাভ কুলদীপের, পিছোলেন কোহলি
আইসিসি টি২০আই র্যাঙ্কিংয়ে কুলদীপ যাদব তাঁর কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। দলগত তালিকায় ভারত তার দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের টি২০আই সিরিজ পরাজয়ে প্রভাব পড়ল আইসিসির সাম্প্রতিক টি২০আই র্যাঙ্কিংয়ে। কাটা গেল টিম ইন্ডিয়ার ২টি র্যাঙ্কিং পয়েন্ট। তবে তারপরেও গলগত তালিকায় দ্বিতীয় স্থানটা ধরে রাখল ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারের পরেও ১ নম্বরেই থেকে গেল পাকিস্তানও।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টি২০আই সিরিজে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে মাত্র ১টি ম্যাচেই খেলানো হয়েছে। তবে সেই ১ ম্যাচেই তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছেন। হ্যামিল্টনে তৃতীয় টি২০আই-তে, বাকি ভারতীয় বোলাররা যেখানে সবাই ৩৫-এর উপর রান দিয়েছেন, কুলদীপ মাত্র ২৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। এই ১ ম্যাচের পারফরম্যান্সেই ক্রমতালিকায় উন্নতি হয়েছে তাঁর।
একনজরে দেখে নেওযা যাক, নিউজিল্যান্ড-ভারত সিরিজ শেষে সোমবার (১১ ফেব্রুয়ারি) আইসিসির প্রকাশিত তালিকায় কি অদল বদল ঘটল -

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
হায়দ্রাবাদে দিলওয়ালের সেটে ব্যাডমিন্টনে মেতেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

কুলদীপ যাদব
সিরিজ শুরুর আগে এই প্রতিভাবান রিস্ট স্পিনার ছিলেন আইসিসির টি২০আই বোলারদের তালিকায় ৩ নম্বরে। এক ম্যাচের পারফরম্যান্স দিয়েই তিনি উঠে এসেছেন ২ নম্বরে। তাঁরক সামনে এখন শুধু আফগান স্পিনার রশিদ খান।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
শাহরুখের খেলা দেখতে ব্যস্ত ইউনিটের অন্য সদস্যরাও।

সবচেয়ে উন্নতি
ভারতীয় দলে সবচেয়ে বেশি র্যাঙ্কিং-এ উন্নতি ঘটেছে অবশ্য ক্রুণাল পাণ্ডিয়ার। প্রথম ও তৃতীয় ম্য়াচে অনেক বেশি রান দিলেও, দ্বিতীয় ম্যাচে তিনিই ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ব্যাটিং-এর মাথা মুড়িয়ে দিয়েছিলেন। বোলারদের তালিকায় ৩৯ ধাপ এগিয়েছেন তিনি। আপাতত রয়েছেন ৫৮তম স্থানে।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
শুধু শাহরুখই নন, গোটা ইউনিটের সঙ্গে হুল্লোড়ে মেতেছেন পরিচালক রোহিত শেট্টিও।

রোহিত শর্মা ও কেএল রাহুল
বিতর্কে জড়িয়ে এই সিরিজে খেলেননি কেএল রাহুল। এর ফলে তিনি ৩ ধাপ নেমে গিয়েছেন। এর পাশাপাশি ভারতের সহঅধিনায়ক তথা এই সিরিজের অধিনায়ক রোহিত শর্মা ঠিক ৩ ধাপই এগিয়েছেন। ফলে জায়গা বদলা বদলি করে রোহিত ও রাহুল আপাতত রয়েছেন যথাক্রমে সপ্তম ও দশম স্থানে। এছাড়া শিখর ধাওয়ান ১ ধাপ উঠে ১১ নম্বরে রয়েছেন। ব্যাটম্যাদের তালিকায় এখনও ১ নম্বরে পাক ব্যাটসম্য়ান বাবর আজম।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
হায়দ্রাবাদে আসার পরে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের সঙ্গে দেখা করেন শাহরুখ। তারপরই ব্যাডমিন্টনের ভুত শাহরুখের ঘাড়ে চাপল কিনা তা ঈশ্বরই জানেন।

অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ ছাড়া আর কেউ নেই প্রথম দশে। যুজবেন্দ্র চাহাল ৬ ধাপ পিছিয়ে ১৭তম স্থানে নেমে গিয়েছেন। ভুবনেশ্বর আছেন ঠিক তাঁর পরেই। এই সিরিজে না খেলায় অনেকটা পিছিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটসম্যানদের তালিকায় ৪ ধাপ নেমে তিনি আছেন ১৯তম স্থানে।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
খেলার আগে নিজের ব্যাডমিন্টন ব্যাটটি যাচাই করে নিচ্ছেন কিং খান।

কিউইদের উত্থান
সবচেয়ে উন্নতি হয়েছে সিরিজের সেরা টিম সেইফার্টের। ৮৭ ধাপ এগিয়ে তিনি কেরি.য়ারের সেরা ৮৩তম স্থানে উঠে এসেছেন। এছাড়া, কিউই ব্যাটস্যানদের মধ্যে অধিনায়ক কেইন উইলিয়ামসন ১ ধাপ এগিয়ে আছেন দ্বাদশ স্থানে, রস টেলর ৭ ধাপ উঠে আছেন ৫১তম স্থানে। বোলারদের তালিকায় এগিয়েছেন অভিজ্ঞ টিম সাউদি। ৭ ধাপ উঠে তিনি রয়েছেন ৩০তম স্থানে।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
এবছর জানুয়ারিতেই ছবির পরিচালক রোহিত শেট্টি জানান শাহরুখ তাঁর সিনেমায় হিরোর চরিত্রে অভিনয় করছেন।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
এরপর গত মার্চে জানা যায়, শাহরুখের বিপরীতে কাজল রয়েছেন এই সিনেমায়।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
এর আগে শাহরুখের সঙ্গে 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমা পরিচালনা করেছেন রোহিত শেট্টি।

ব্যাডমিন্টনে মেতেছেন শাহরুখ
এটিও একেবারেই মশলাদার রোহিত শেট্টি মার্কা ছবি হতে চলেছে যেখানে শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র একেবারে শেষে বিখ্যাত ট্রেন দৃশ্যের মতো -দৃশ্য রাখা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications