ICC T20I Rankings: টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির তালিকার শীর্ষে এক ভারতীয়, ব্যাটসম্যানদের মধ্যে ১ নম্বরে কে?
স্বপ্নের উত্থান বোধহয় একেই বলে। ভারতীয় দলে এখনও নিয়মিত সদস্য হয়ে উঠতেই পারেননি। ২০২২ সালে হয়েছে জাতীয় দলে অভিষেক। কিন্তু এরইমধ্যে টি ২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হয়ে উঠলেন রবি বিষ্ণোই। রশিদ খান, হাসারাঙ্গাদের পিছনে ফেলে বোলারদের তালিকায় ১ নম্বরে উদিত হলেন রবি।
সম্প্রতি শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজে বল হাতে দাপুটে পারফরম্যান্স করেছেন তরুণ এই ভারতীয় স্পিনার। পাঁচ ম্যাচে তাঁর উইকেট সংখ্যাও ৯। প্রথম ম্যা্চে ১টি উইকেট পান। দ্বিতীয় ম্যাচে পান ৩ উইকেট। তৃতীয় ম্যাচে রবির সংগ্রহ ২ উইকেট। চতুর্থ ম্যাচে একটি ও পঞ্চম ম্যাচে ২টি উইকেট পান রবি।তাঁরই সৌজন্যে আইসিসির তালিকায় এক নম্বরে উঠে এলেন রবি।

বুধবার আইসিসির পক্ষ থেকে যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে পাঁচ ধাপ উপরে উঠে ১ নম্বর শীর্ষস্থানে রয়েছেন তরুণ এই ভারতীয় স্পিনার। ৬৯৯ পয়েন্ট রয়েছে বিষ্ণোইয়ের নামের পাশে। বিষ্ণোই ছাড়া আর কোনও ভারতীয় বোলার টি-টোয়েন্টিতে প্রথম দশে নেই। দুই নম্বরে আছেন রশিদ খান।
ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ২১টি টি্ ২০ ম্যাচ খেলেছেন রবি। তাঁর উইকেট সংখ্যা ৩৪। ১৬ রানেন ৪ উইকেট এখনও পর্যন্ত তাঁর সেরা বোলিং।
ব্যাটারদের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। এছাড়া সাত নম্বরে আছেন ঋতুরাজ গাইকোয়াড। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে বাংলাদেশের শাকিব আল হাসান। ভারতীয়দের মধ্যে একমাত্র হার্দিক পাণ্ডিয়া রয়েছেন প্রথম দশে। তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে বুধবার সকালেই ম্যান্ডেলার দেশে রওনা দিল ভারতীয় দল। প্রোটিয়া সফরের শুরুতেই হবে টি ২০ সিরিজ। নিজেদের জায়গা ধরে রাখার সুযোগ পাবেন সূর্য এবং বিষ্ণোই।












Click it and Unblock the Notifications