ICC T20I Rankings: অর্শদীপ সিং বিশ্বে টি২০ বোলারদের মধ্যে প্রথম দশে, অলরাউন্ডারদের তালিকায় তিনে হার্দিক
ICC T20I Rankings: আজ দিল্লিতে ভারত দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক খেলতে নামছে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগেই ভারতীয় ক্রিকেটারদের জন্য বিরাট সুখবর। আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ের নিরিখে।
গোয়ালিয়রে ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ সিং। ভারতীয় পেসার এবার বিরাট লাফ দিলেন বিশ্বের বোলারদের ক্রমতালিকায়।

টি২০ আন্তর্জাতিকের র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে ভারত থেকে রয়েছেন একমাত্র অর্শদীপ সিং। আট ধাপ উঠে তিনে চলে এলেন যুগ্ম অষ্টম স্থানে। আনরিখ নরকিয়াকে ধরে ফেললেন অর্শদীপ।
বোলারদের আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ১২ নম্বরে নেমে গিয়েছেন রবি বিষ্ণোই। ১৫ নম্বরে অক্ষর প্যাটেল। কুলদীপ যাদব রয়েছেন ২০ নম্বরে। টি২০-তে বিশ্বচ্যাম্পিয়ন ভারত আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে দলগতভাবে শীর্ষস্থান বজায় রেখেছে।
আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন দ্বিতীয় স্থানে। যশস্বী জয়সওয়াল বাংলাদেশ সিরিজে নেই। তিনি এক ধাপ নেমে চলে গিয়েছেন পাঁচে। নবম স্থানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়।
টি২০ আন্তর্জাতিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। হার্দিক পাণ্ডিয়া চার ধাপ উঠে তৃতীয় স্থানে উঠে এলেন গোয়ালিয়রে বাংলাদেশের প্রথম টি২০ আন্তর্জাতিকে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঝোড়ো গতিতে রান তুলে দলকে বড় জয় এনে দিয়েছেন হার্দিক। অলরাউন্ডার তালিকার ১১ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল, তিনি অবশ্য বাংলাদেশ সিরিজে খেলছেন না।












Click it and Unblock the Notifications