ICC T20 World Cup 2024: টি ২০ বিশ্বকাপের ঢাকে কাঠি, দিনক্ষণ ও স্থান ঘোষণা করে দিল আইসিসি

ICC T20 World Cup 2024: আইসিসির ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ। তার আগে এবার আগামী বছরের টি ২০ বিশ্বকাপের স্থান ও দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের সাতটি জায়গায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি কেন্দ্রে হবে টি ২০ বিশ্বকাপ। জুনের ৪ তারিখ শুরু হয়ে টি ২০ বিশ্বকাপ চলবে ৩০ জুন পর্যন্ত। এর ফলে আইপিএল এগিয়ে আসার প্রবল সম্ভাবনা।

ICC T20 World Cup 2024: টি ২০ বিশ্বকাপের ঢাকে কাঠি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্কে টি ২০ বিশ্বকাপের ম্যাচ হবে বলে আগেই জানিয়েছিল আইসিসি। আজ জানানো হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোথায় কোথায় হবে বিশ্বকাপের ম্য়াচগুলি। বেছে নেওয়া হয়েছে অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডাইন্স এবং ত্রিনিদাদ ও টোব্যাগোকে।

ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ আগে হলেও এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি এবং নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে ৩৪ হাজার দর্শকাসনবিশিষ্ট নির্মীয়মাণ স্টেডিয়ামে। মোট ২০টি দেশ অংশ নেবে। ১০টি কেন্দ্রে মোট ৫৫টি ম্যাচ হবে। আইসিসির দাবি, এটি সবচেয়ে বড় টি ২০ বিশ্বকাপ।

ICC T20 World Cup 2024: টি ২০ বিশ্বকাপের ঢাকে কাঠি

আইসিসির মিডিয়া রিলিজে নক আউটের ম্যাচগুলি কোথায় হবে তা জানানো হয়নি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, সুপার এইট ও ফাইনাল হবে গায়ানা, বার্বাডোজ ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোয়। বার্বাডোজের কেনসিংটন ওভালের সঙ্গেই ফাইনাল আয়োজনের দৌড়ে রয়েছে ত্রিনিদাদের টারৌবার ব্রায়ান লারা স্টেডিয়াম।

আপাতত যা পরিকল্পনা তাতে গ্রুপ পর্যায়ের ম্য়াচগুলি পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ টি ২০ বিশ্বকাপকে কার্নিভাল অব ক্রিকেট বলে প্রচার চালাচ্ছে। তবে জামাইকা, গ্রেনাডা এবং সেন্ট কিটস ও নেভিসে হবে না টি ২০ বিশ্বকাপের কোনও ম্যাচ। ৫৫টি ম্যাচের ১৫-১৬টি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ৩৯-৪০টি ম্যাচ।

২০০৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই হয়েছিল টি ২০ বিশ্বকাপ বা ওয়ার্ল্ড টি ২০। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজে। আসন্ন টি ২০ বিশ্বকাপ থেকে বদলে যাবে ফরম্যাটও। বিগত ২টি সংস্করণে প্রথম রাউন্ডের পরেই ছিল সুপার ১২।

২০২৪ সালের টি ২০ বিশ্বকাপে ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটিতে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দলগুলি যাবে সুপার এইটে। সুপার এইটে থাকবে দুটি গ্রুপ, প্রতিটিতে থাকবে চারটি করে দল। এই দুটি গ্রুপ থেকে প্রথম দুইয়ে থাকা দলগুলি যাবে সেমিফাইনালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+