ঝড়ের গতিতে কয়েক মিনিটেই শেষ হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

ঝড়ের গতিতে উধাও ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

চলতি বছরের শেষের দিকে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করল আইসিসি। ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সব থেকে বড় এই ইভেন্টের জন্য টিকিট t20worldcup.com থেকে কিনতে পারবেন ক্রিকেটপ্রেমী মানুষরা। বিক্রি হচ্ছে ফাইনাল ম্য়াচের টিকিটও। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে সেই ম্যাচ।

ঝড়ের গতিতে উধাও ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

এই টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট ঝড়ে গতিতে শেষ হয়ে গিয়েছে। 'মাদার অব অল ম্যাচেস'-এর টিকিট সোল্ড আউট হতে সময় লেগেছে হাতে গোনা কয়েকটা মিনিট মাত্র।

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। মেলবোর্ন ছাড়াও ম্যাচগুলি আয়োজিত হবে অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হবার্ট, পার্থ এবং সিডনিতে।

হোয়াইট বল ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, "অনবদ্য একটা টুর্নামেন্ট হতে চলেছে আসন্ন টি-২০ বিশ্বকাপ। নিজেদের ঘরে সমর্থকদের সামনে খেতাব ধরে রাখতে পারলে তার সম্মান অনেক।"

বিশ্বের সেরা দলগুলি এবং তাবড় তাবড় ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেবে। কোভিড কালে বিধ্বস্ত গোটা বিশ্বের জনজীবন। হাসতে ভুলে যাওয়া মানুষের জন্য উত্তেজনার রসদ নিয়ে হাজির থাকবে এই বিশ্বকাপ। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে খুশির বাতাবরণ টি-২০ বিশ্বকাপ তাঁদের দেশে আয়োজিত হওয়ায়।

ফিঞ্চের আরও সংযোজন, "ঘরের মাঠে সমর্থকদের সমর্থের ক্ষমতা কতটা তা আমরা ২০১৫ বিশ্বকাপেই দেখেছি। গত বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপেও সেটা দেখা গিয়েছে। গোটা দেশ আমাদের পিছনে থাকবে এটা ভেবেই ভাল লাগছে। এটিকে আরও একটি স্মরণীয় বিশ্বকাপ বানাতে চাই আমরা।"

২০২১ টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের সাক্ষী হতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে। বিশ্বকাপের মঞ্চে কখনও পাকিস্তানের বিরুদ্ধে না হারার রেকর্ড ছিল ভারতের। মূল বিশ্বকাপ বা টি-২০ বিশ্বকাপ সবেতেই এই রেকর্ড বজায় রেখেছিল ভারত। মূল বিশ্বকাপে এখনও সেই রেকর্ড বজায় থাকলেও টি-২০ বিশ্বকাপে বাবর আজমের দল গুঁড়িয়ে দিয়েছিল বিরাট কোহলির দলকে। গ্রুপ পর্যায় পর্যন্ত টপকাতে পারেন ভারত গত বারের সংস্করণে।

বিরাটের পরিবর্তে হোয়াইট বল ক্রিকেটে এখন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের অধিনায়কত্বে গত বারের লজ্জার হারের বদলা ভারত নিতে পারে কি না, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+