India's T20I Squad Announcement Updates: ভারতের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা, কারা পেলেন সুযোগ?
টি ২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার নির্ধারিত সময়সীমার অনেক আগেই ঘোষণা করা হচ্ছে ভারতের দল। আজ মুম্বইয়ে বৈঠকে বসেছেন নির্বাচকরা। রোহিত শর্মা সম্প্রতি বলেছিলেন, ভারতের দল ৯০-৯৫ শতাংশ চূড়ান্ত। কয়েকটি জায়গার উপযুক্তদের দেখে নেওয়া হচ্ছে। এশিয়া কাপে ভারত ফাইনালে উঠতে পারেনি। মহম্মদ শামিকে নিয়ে আজকের বৈঠকে দীর্ঘ আলোচনার সম্ভাবনা। দল নির্বাচন সংক্রান্ত যাবতীয় আপডেট একনজরে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ
ভারতের টি ২০ বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং












Click it and Unblock the Notifications