ICC T20 WC Updates: রউফের ৪ উইকেট, শোয়েব-আসিফের ঝোড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ড বধ পাকিস্তানের

সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা। আজ প্রথম ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে শারজায় খেলতে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই দুটি ম্যাচের স্কোর আপডেট-সহ টি ২০ বিশ্বকাপ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি খবরের দিকে নজর রাখা যাক।

শারজায় মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

Oct 26, 2021, 10:59 pm IST

নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান। আসিফ আলি ১২ বলে ২৭ ও শোয়েব মালিক ২০ বলে ২৬ রানে অপরাজিত থাকলেন। ভারতের পর নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল পাকিস্তান।
Oct 26, 2021, 10:45 pm IST

শেষ ৩ ওভারে পাকিস্তানের জিততে প্রয়োজন ২৪ রান। পাকিস্তান ১১১/৫। ক্রিজে শোয়েব মালিক ও আসিফ আলি।
Oct 26, 2021, 10:18 pm IST

৩৪ বলে ৩৩ রান করে আউট মহম্মদ রিজওয়ান। ইশ সোধির বলে লেগ বিফোর হলেন। ১১.৪ ওভারে পাকিস্তান ৪ উইকেটে ৬৯ রান।
Oct 26, 2021, 10:16 pm IST

মিচেল স্যান্টনারের বলে মহম্মদ হাফিজের অনবদ্য ক্যাচ ধরলেন ডেভন কনওয়ে। ৬ বলে ১১ করলেন হাফিজ। ১১ ওভারে পাকিস্তান ৩ উইকেটে ৬৩।
Oct 26, 2021, 10:11 pm IST

জয়ের জন্য ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারের শেষে পাকিস্তান ২ উইকেটে ৫৮ রান। বাবর আজম ৯ রান করে টিম সাউদির বলে বোল্ড হয়েছেন। ১১ রান করে ইশ সোধির বলে লেগ বিফোর ফখর জামান।
Oct 26, 2021, 9:17 pm IST

শারজায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৩৪ রান। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল দুজনেই করেন ২৭ রান। কেন উইলিয়ামসন ২৫, মার্টিন গাপটিল ১৭, গ্লেন ফিলিপস ১৩ রানে আউট হন। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন হ্যারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মহম্মদ হাফিজ একটি করে উইকেট দখল করেন।
Oct 26, 2021, 9:12 pm IST

শারজায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৩৫ রান। নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলল। হ্যারিস রউফ নিলেন ৪ উইকেট।
Oct 26, 2021, 8:15 pm IST

৮.২ ওভারে ব্যক্তিগত ২৭ রানে ড্যারিল মিচেল আউট হওয়ার পর ৯.,১ ওভারে ১ রান করে আউট জেমস নিশাম। মিচেলকে ফেরালেন ইমাদ ওয়াসিম, নিশামকে হাফিজ। দুটি ক্যাচই ধরেন ফখর জামান। নিউজিল্যান্ডের স্কোর ৯.১ ওভারে ৩ উইকেটে ৫৬
Oct 26, 2021, 7:59 pm IST

৫.২ ওভারের দলের ৩৬ রানের মাথায় হ্যারিস রউফের বলে ১৭ রান করে আউট হয়েছেন মার্টিন গাপটিল
Oct 26, 2021, 7:58 pm IST

পাওয়ারপ্লেতে ৬ ওভারের শেষে ১ উইকেটে হারিয়ে ৪২ রান তুলেছে নিউজিল্যান্ড
Oct 26, 2021, 7:10 pm IST

পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ড- মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটকিপার), ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি
Oct 26, 2021, 7:04 pm IST

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে শারজায় টস জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং নিল পাকিস্তান
Oct 26, 2021, 7:04 pm IST

১০ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ২৬ বলে ৫১ ও রাসি ফান ডার ডুসেন ৫১ বলে ৪৩ রানে অপরাজিত থাকলেন।
Oct 26, 2021, 7:02 pm IST

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ অব ডেথে টানা দ্বিতীয় হার গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকা জিতল ৮ উইকেটে।
Oct 26, 2021, 6:57 pm IST

রাইট কাফে গ্রেড ২ টিয়ারের কারণে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ফাইনালে তোলার পিছনে তাঁর অবদান ছিল। আইসিসি অনুমোদন দিলে দলে আসবেন অ্যাডাম মিলনে।
Oct 26, 2021, 5:49 pm IST

বৈষম্যের প্রতিবাদে হাঁটু গেঁড়ে বসতে অস্বীকার করে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়লেন কুইন্টন ডি কক।
Oct 26, 2021, 5:17 pm IST

টি ২০ বিশ্বকাপে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্যমাত্রা রাখল ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩৫ বলে ৫৬ এভিন লুইসের। লেন্ডল সিমন্স ১৬, নিকোলাস পুরাণ ১২, ক্রিস গেইল ১২, কাইরন পোলার্ড ২৬, আন্দ্রে রাসেল ৫, শিমরন হেটমায়ার ১, হেডেন ওয়ালশ শূন্য রান করেন। ডোয়েইন ব্র্যাভো ৮ রানে অপরাজিত থাকেন। ডোয়েইন প্রিটোরিয়াস ২ ওভারে ১৭ রানে ৩টি উইকেট নেন। কেশব মহারাজ ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। কাগিসো রাবাডা ও এনরিখ নরকিয়া একটি করে উইকেট পেয়েছেন।
Oct 26, 2021, 4:52 pm IST

টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি কক। ব্যক্তিগত কারণেই সিদ্ধান্ত।
Oct 26, 2021, 4:20 pm IST

টস জিতে ফিল্ডিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ৭৩ রানে। ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৬ করে আউট এভিন লুইস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+