টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপের দলে অভাবনীয় অশ্বিন চমক, আর কারা এলেন, কে বাদ পড়লেন?

টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপের দল ঘোষিত

অবশেষে টি২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হল। বুধবার ঘোষিত এই দলে যে এত চমক একসঙ্গে দেখা যাবে, তা হয়তো আগে থেকে আন্দাজ করতে পারেননি ক্রিকেট প্রেমীরা। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ঘোষিত দল থেকে বাদ পড়লেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দলে জায়গা হল না শিখর ধাওয়ান, ক্রুণাল পান্ডিয়ারও। দীর্ঘদিন পরে ফের নীল জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলেন রবিচন্দ্রণ অশ্বিন। আর সবচেয়ে বড় সারপ্রাইজ মেন্টর হিসেবে কিংবদন্তি এমএস ধোনিকে দলের সঙ্গে জুড়ে দেওয়া।

অশ্বিনের প্রত্যাবর্তন

যেমনটা ভাবা হয়েছিল তার থেকেও বেশি চমক দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপের দলে। ২০১৭ সালের জুলাই দেশের হয়ে শেষবার সীমিত ওভারের ক্রিকেট খেলা রবিচন্দ্রণ অশ্বিনকে যে এ দলে রাখা হবে, তা হয়তো ভাবেননি অনেকেই। আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে অ্যাশ নিজের জন্য এই জায়গা অর্জন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক চেতন শর্মা। অশ্বিনের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হয়েছে ক্রিকেট মহল।

বাদ চাহাল-ধাওয়ান

বাদ চাহাল-ধাওয়ান

একই ভাবে নীল জার্সিতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেও যে যুজবেন্দ্র চাহালকে দেশের টি২০ বিশ্বকাপগামী দল থেকে বাদ পড়তে হবে, তাও ছিল ক্রিকেট প্রেমীদের ধারণার বাইরে। অন্যদিকে বিরাট কোহলি, রোহিত শর্মার অবর্তমানে শ্রীলঙ্কার মাটিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া শিখর ধাওয়ানের জায়গা ১৫ জনের দলে না হলেও স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় থাকবে বলে ভেবেছিলেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই ধারণায় জল ঢেলে দিয়েছে বিসিসিআই।

ভুবি ইন, আইয়ার আউট

ভুবি ইন, আইয়ার আউট

শ্রীলঙ্কা সিরিজেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো ফাস্ট বোলার ভূবনেশ্বর কুমারকে টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে রাখা হয়েছে। যাঁরা ভেবেছিলেন চোট সারিয়ে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করা শ্রেয়স আইয়ার সংযুক্ত আরব আমিরশাহীমুখী বিমানে ওঠার সুযোগ পাবেন, তাঁদেরও ভুল বলে প্রমাণ করেছেন জাতীয় নির্বাচকরা। দীর্ঘদিন বাইশ গজের বাইরে থাকা শ্রেয়সকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। প্রত্যাশা মতোই চোটের কারণে আইপিএলের পর ভারতের টি২০ বিশ্বকাপের দলেও জায়গা হল না ওয়াশিংটন সুন্দরের। পরিবর্তে সুযোগ পেলেন কেকেআরের বরুণ চক্রবর্তী। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ রাহুল চাহারও। পরিচিত মুখ হিসেবে দলে থেকে গেলেন ঋষভ পন্থ, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব।

চতুর্থ পেসার পান্ডিয়া

চতুর্থ পেসার পান্ডিয়া

সংযুক্ত আরব আমিরশাহীর উইকেট মন্থর হওয়ার সম্ভাবনা বেশি। তাই দলে কেবল তিন জন বিশেষজ্ঞ পেসার (মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার) অন্তর্ভূক্ত করা হয়েছে। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের জার্সিতে হাত ঘোরানো হার্দিক পান্ডিয়া টি২০ বিশ্বকাপে চতুর্থ পেসারের ভূমিকা পালন করতে পারবেন বলে বিশ্বাস করেন প্রধান নির্বাচক চেতন শর্মা। দীর্ঘদিন বাইশ গজের বাইরে থাকার কারণে ভাবনায় থাকলেও টি নটরাজনকে এই দলে অন্তর্ভূক্ত করা যায়নি বলে তিনি জানিয়েছেন।

এক নজরে দল

এক নজরে দল

টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রণ অশ্বিন, রাহুল চাহার, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ঈশান কিষাণ (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার।

স্ট্যান্ডবাই ক্রিকেটার - শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

প্রতিক্রিয়া

আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মহম্মদ কাইফ সহ দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার। প্রথম একাদশ তো বটেই, টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চও শক্তিশালী হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অনেকে আবার ১৫ জনের দল থেকে যুজবেন্দ্র চাহাল ও শিখর ধাওয়ানের বাদ পড়াটা মেনে নিতে পারেননি। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে অন্তত রিজার্ভ ক্যাটেগরিতে জায়গা দেওয়া উচিত ছিল বলে মনে করেন কেউ কেউ।

ভারতের অভিযান শুরু

ভারতের অভিযান শুরু

আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইতে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে মোকাবিলায় নামবে টিম ইন্ডিয়া।ট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২২ সালে তাদের মাটিতে ওয়ান ও টি২০ সিরিজ খেলতে যাবেন বিরাট কোহলিরা। ১ জুলাই থেকে শুরু হবে দুই দলের সীমিত ওভারের ক্রিকেট মোকাবিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+