ICC T20 WC Updates: ট্রাম্পেলম্যানের রেকর্ড আর সাবধানী ব্যাটিংয়ে স্কটল্যান্ডকে হারাল নামিবিয়া

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ চলছে। আজ আবু ধাবিতে ডাবল হেডার রয়েছে। প্রথমে গ্রুপ ১-এর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বাংলাদেশ। ইংল্যান্ড সরাসরি সুপার টুয়েলভে খেলছে এবং প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অন্যদিকে, বাংলাদেশ প্রথম রাউন্ডে দুটি ম্যাচে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করলেও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে। গ্রুপ অব ডেথ থেকে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে আজ মাহমুদুল্লাহদের ডু অর ডাই ম্যাচ। এদিনই গ্রুপ ২-এর ম্যাচে স্কটল্যান্ড খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। এই ম্যাচগুলির স্কোর আপডেটের সঙ্গে বিশ্বকাপের নানা খবরের দিকে নজর রাখা যাক।

আজ ইংল্যান্ড-বাংলাদেশ ও স্কটল্যান্ড-নামিবিয়া

Oct 27, 2021, 10:49 pm IST

স্কটল্যান্ডকে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে হারাল নামিবিয়া
Oct 27, 2021, 10:36 pm IST

জয়ের জন্য ৩ ওভারে নামিবিয়ার ১৪ রান প্রয়োজন
Oct 27, 2021, 10:29 pm IST

শেষ ৫ ওভারে জেতার জন্য নামিবিয়ার দরকার ২৫ রান। হাতে ৬ উইকেট।
Oct 27, 2021, 9:58 pm IST

৯ ওভারের শেষে নামিবিয়ার স্কোর ১ উইকেটে ৫০ রান
Oct 27, 2021, 9:08 pm IST

স্কটল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে। ২৭ বলে ৪৪ রান করেন মাইকেল লিস্ক। ক্রিস গ্রিভস করেন ২৫। ম্যাচের প্রথম ওভারেই চমক দেন রুবেন ট্রাম্পেলম্যান। তাঁর বিধ্বংসী বোলিংয়ে প্রথম চার বলে তিন উইকেট পড়ে গিয়েছিল স্কটল্যান্ডের। ট্রাম্পেলম্যান ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট পান। জান ফ্রিলিঙ্ক ১০ রানে ২টি উইকেট পেয়েছেন।
Oct 27, 2021, 9:07 pm IST

আবু ধাবিতে সুপার টুয়েলভের গ্রুপ ২-এর ম্যাচে নামিবিয়ার সামনে জয়ের জন্য ১১০ রানের টার্গেট রাখল স্কটল্যান্ড
Oct 27, 2021, 8:19 pm IST

১০ ওভারের শেষে স্কটল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৩
Oct 27, 2021, 7:41 pm IST

স্কটল্যান্ড প্রথম ওভারের চার বলের মধ্যেই তিন উইকেট হারাল। নজিরবিহীন ঘটনা টি ২০ আন্তর্জাতিকে। ম্যাচের প্রথম, তৃতীয় ও চতুর্থ বলে তিনটি উইকেট তুলে নেন ট্রাম্পেলম্যান। প্রথম ওভারে স্কটল্যান্ড ৩ উইকেটে ২ রান।
Oct 27, 2021, 7:19 pm IST

নামিবিয়া- ক্রেগ উইলিয়ামস, জেন গ্রিন (উইকেটকিপার), জেরার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইসে, মাইকেল ভ্যান লিঞ্জেন, জান ফ্রিলিঙ্ক, পিক্কি ইয়া ফ্রান্স, জান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কলজ
Oct 27, 2021, 7:19 pm IST

স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার আঙুলের চোটের কারণে খেলছেন না। নেতৃত্ব দিচ্ছেন রিচি বেরিংটন। স্কটল্যান্ড- জর্জ মুন্সে, ক্রেগ ওয়ালেস, ক্যালাম ম্যাকলয়েড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল।
Oct 27, 2021, 7:18 pm IST

আবু ধাবিতে গ্রুপ ২-এর ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠাল নামিবিয়া
Oct 27, 2021, 6:39 pm IST

৩৮ বলে সর্বাধিক ৬১ রান করেন জেসন রয়।
Oct 27, 2021, 6:39 pm IST

৩৫ বল বাকি থাকতে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড
Oct 27, 2021, 5:43 pm IST

জয়ের জন্য ১২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের স্কোর ৪ ওভারে বিনা উইকেটে ৩৭।
Oct 27, 2021, 5:17 pm IST

সর্বাধিক ২৯ রান করেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ-র সংগ্রহ ১৯। নাসুম আহমেদ ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। ২৭ রানে ৩ উইকেট টাইমাল মিলসের। লিয়াম লিভিংস্টোন ও মঈন আলি ২টি করে উইকেট দখল করেছেন।
Oct 27, 2021, 5:16 pm IST

২০ ওভারে বাংলাদেশ তুলল ৯ উইকেট হারিয়ে ১২৪ রান।
Oct 27, 2021, 4:41 pm IST

১৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৭৬ রান। ক্রিজে অধিনায়ক মাহমুদুল্লাহ ও নুরুল হাসান। মঈন আলি ২টি এবং ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নিয়েছেন। ৫ রান করে রান আউট আফিফ হোসেন। ২৯ রান করেছেন মুশফিকুর রহিম।
Oct 27, 2021, 4:22 pm IST

১০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬০ রান। লিটন দাস (৯), মহম্মদ নঈম (৫) ও শাকিব আল হাসান (৪) আউট হয়েছেন। মঈন আলি দুটি ও ক্রিস ওকস একটি উইকেট দখল করেছেন। ক্রিজে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ।
Oct 27, 2021, 3:15 pm IST

ইংল্যান্ড- জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ, টাইমাল মিলস
Oct 27, 2021, 3:15 pm IST

বাংলাদেশ- মহম্মদ নঈম, লিটন দাস, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
Oct 27, 2021, 3:15 pm IST

আবু ধাবিতে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং বাংলাদেশের
Oct 27, 2021, 1:23 pm IST

ভারতের বিরুদ্ধে রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মার্টিন গাপটিলের পায়ের চোট ঘিরে উদ্বেগ নিউজিল্যান্ডের। গতকাল পাকিস্তান ম্যাচে চোট পান কিউয়ি ওপেনার। ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাঁর চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত, জানালেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।
Oct 27, 2021, 1:16 pm IST

চোটের কারণে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার তথা অলরাউন্ডার মহম্মদ সৈফুদ্দিন। টি ২০ বিশ্বকাপে চারটি ম্যাচে তিনি পাঁচটি উইকেট পেয়েছিলেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে রুবেল হোসেনকে। আজ আবু ধাবিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+