বিয়ের মুহূর্তেও পাত্র-পাত্রীর মন পড়ে ক্রিকেটে, এমন ক্রিকেট উন্মাদনার ছবি পোস্ট করল আইসিসি

বিয়ের দিনও পাত্র-পাত্রীর মন পড়ে ক্রিকেটে। বিয়ের মাঝে এক মুহূর্তের জন্যেও টিভির লাইভ ম্যাচ থেকে চোখ সরাচ্ছেন না কেউ!

বিয়ের দিনও পাত্র-পাত্রীর মন পড়ে ক্রিকেটে। বিয়ের মাঝে এক মুহূর্তের জন্যেও টিভির লাইভ ম্যাচ থেকে চোখ সরাচ্ছেন না কেউ! দুই পাকিস্তান ক্রিকেট ফ্যানের এই কাণ্ড শেষ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এবার ক্রিকেট পাগল পাত্র-পাত্রীর এই পোস্ট শেয়ার করল আইসিসি।

ক্রিকেট ফ্যানেদের ছবি পোস্ট করে কী লিখল আইসিসি

ক্রিকেট নিয়ে ফ্যানেদের মধ্যে উন্মাদনার ছবি আগেও ভাইরাল হয়েছে তবে বিয়ে করতে বসে পাত্রীকে ছেড়ে ক্রিকেট ম্যাচে চোখ! এমন ছবি অবশ্য অভিনব। যা দেখে আইসিসি'র পোস্টে লেখা হয়েছে, ক্রিকেট পাগল কাপলদের এমনটাই হওয়া উচিত। এরপর বয়েজ ও গার্লের দুটি ইমোজি পোস্ট করে আইসিসির টুইটারে লেখা হয়েছে কাপল গোলস!

সেই সঙ্গে পোস্টে পাত্রীর লেখা একটি চিঠি রিপোস্ট হয়েছে। যেখানে পাত্রী লিখেছেন, বরাবরই আমি ক্রিকেটপাগল তাই ম্যাচের মুহূর্ত মিস করিনা। যেমনটা এবারও করিনি!

গ্যালারিতে প্রেম নিবেদন

প্রসঙ্গত এর আগে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন গ্যালিরিতে বান্ধবীকে এক যুবকের প্রেম নিবেদনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। যেখানে ম্যাচের মাঝে হঠাতই পকেট থেকে রিং বার করে বান্ধবীকে প্রোপোস করে বসেন এক যুবক। বান্ধবী কোনও কিছু বুঝে ওঠার আগেই সাহসী যুবকটি হাঁটু মুড়ে মাটিতে বসে প্রেম নিবেদন করে দেন। গ্যালারির জায়েন্ট স্ক্রিনে পুরো ঘটনা দেখিয়ে ক্যাপশনে লেখা হয়েছিল ডিসিশন পেন্ডিং!

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে প্রেম নিবেদন

জায়েন্ট স্টেজে জায়েন্ট প্রেম নিবেদন! চলতি বছর ইংল্যান্ডের মাটিতে ভারত-পাকিস্তান ম্যাচের মাঝে গ্যালারিতে বান্ধবীকে প্রেম নিবেদন করে বসেন এক যুবক। সেই ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল।

ছবি সৌজন্যে আইসিসি'র টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+