স্থগিত হওয়া বিশ্বকাপ আগামী বছর হলেই টিকিট সংগ্রাহকদের সুবিধা

স্থগিত হওয়া বিশ্বকাপ আগামী বছর হলেই টিকিট সংগ্রাহকদের সুবিধা

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই খবরে মাথায় হাত পড়েছে সেই সব ক্রিকেটপ্রেমীদের, যাঁরা ইতিমধ্যেই ওই ইভেন্ট সামনে থেকে প্রত্যক্ষ করার জন্য টিকিট কেটে ফেলেছেন। তাঁদের আশার আলো দেখাল আইসিসি। জানাল, একমাত্র এক শর্তেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংগৃহীত টিকিট বৈধ বলে গণ্য হতে পারে।

২০২১-এ বিশ্বকাপ হলেই সুবিধা

২০২১-এ বিশ্বকাপ হলেই সুবিধা

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলে ইভেন্টের জন্য ইতিমধ্যেই সংগৃহীত টিকিট বৈধ বলে গণ্য করা হবে বলে জানিয়েছে আইসিসি। কিন্তু টুর্নামেন্ট ২০২২ সালে অনুষ্ঠিত হলে ক্রিকেট ফ্যানরা টিকিটের পুরো টাকা ফেরত পাবেন বলেও জানানো হয়েছে।

স্থগিত বিশ্বকাপ

স্থগিত বিশ্বকাপ

করোনা ভাইরাসের আবহে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ করতে সোমবার বৈঠকে বসেছিল আইসিসি-র আইবিসি বোর্ড (কর্মাশিয়াল সাবসিডিয়ারি)। সেখানে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসি-র যুক্তি

আইসিসি-র যুক্তি

চলতি বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সবশেষে আয়োজক অস্ট্রেলিয়া এ ব্যাপারে বেঁকে বসায় সবদিক বিবেচনা করে আইসিসি সিদ্ধান্ত নেয়, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করাই শ্রেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিয়ে দ্বন্দ্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিয়ে দ্বন্দ্ব

করোনা ভাইরাসের জেরে চলতি বছর স্থগিত হওয়া বিশ্বকাপ আগামী বছর হবে কিনা, সে ব্যাপারে ধোঁয়াশা জারি রেখেছে আইসিসি। সোমবারের বৈঠকের পর কেবল জানানো হয়েছে যে ২০২১ ও ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করা হয়েছে। যথাক্রমে ১৪ ও ১৩ নভেম্বর হবে দুই টুর্নামেন্টের ফাইনাল। উল্লেখ্য ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু অস্ট্রেলিয়া চাইছে ওই ইভেন্ট ২০২২ পর্যন্ত পিছিয়ে এ বছরের স্থগিত হওয়া বিশ্বকাপ ২০২১ সালে নিয়ে যেতে। যদিও এ ব্যাপারে আইসিসি-র তরফে কিছু বলা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+