বিশ্বকাপ থেকে আইপিএল, করোনার পর ক্রিকেট কোনপথে, বুধের বৈঠকে আর কী কী'র উত্তর

বিশ্বকাপ থেকে আইপিএল, করোনার পর ক্রিকেট কোনপথে, বুধের বৈঠকে আর কী কী'র উত্তর

১০ জুন বুধবার আইসিসির মেগা বৈঠক। এর আগে করোনা পরবর্তী ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে ২৮ মে বৈঠকে হলেও আইসিসি কোনও সিদ্ধান্ত নেয়নি। মে মাসের সেই বৈঠকে জুনের প্রথম সপ্তাহে বিশ্বে করোনা ভাইরাসের পরিস্থিতি কী দাঁড়াচ্ছে তা পর্যবেক্ষণ করে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে ঘোষণা করা হয়।

বৈঠকে সবচেয়ে বড় আকর্ষণ কী

বৈঠকে সবচেয়ে বড় আকর্ষণ কী

অবশ্যই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভবিষ্যৎ। করোনা থাবায় বিশ্বকাপের ভবিষ্যৎ অন্ধকার। ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডে অক্টোবরে ঝুঁকি নিয়ে বিশ্বকাপ আয়োজন করলে বড় ক্ষতি হতে চলেছে বলে জানিয়েছে। ফাঁকা মাঠে বিশ্বকাপ করলে একদিকে অর্থনৈতিক ক্ষতি। অন্যদিকে মাঠ ভরিয়ে বিশ্বকাপ করলে সেক্ষেত্রে করোনা পরিস্থিতি নিয়ে বড় উদ্বেগ তৈরি হতে পারে। সেকারণেই সব দিক বিচার করে ২০২০ সালেই বিশ্বকাপ হবে নাকি অলিম্পিক,ইউরো, কোপার মতো ২০২১ সালে টুর্নামেন্টে পিছতে চলেছে, চূডা়ন্ত সিদ্ধান্ত কাল জানা যাবে। এখনও পর্যন্ত স্থির রয়েছে, ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা।

আইপিএল নিয়ে ভবিষ্যৎ

আইপিএল নিয়ে ভবিষ্যৎ

বিশ্বকাপ পিছলে আইপিএল নিয়ে সবুজ-সংকেত পাওয়া যাবে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। টুর্নামেন্ট পিছিয়ে গেলে ঐ সময়ে বিসিসিআই ভারতের মাটিতে আইপিএল ১৩ আয়োজনের পথে হাঁটতে পারে।

আইসিসির নিয়ম

আইসিসির নিয়ম

বৈঠকের আগে ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে কোভিড পরিবর্ত ক্রিকেটার ব্যবহার নিয়ে সবুজ-সংকেত দিয়েছে আইসিসি। এছাড়া করোনা পরবর্তী ক্রিকেটের জন্যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি একাধিক নিয়মবিধি তৈরি করে দিয়েছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে লালা বা থুতুর ব্যবহার বন্ধ করা। করোনা রুখতে নিয়মগুলি আগামী দিনে কীভাবে মাঠে কার্যকর করা হবে সেই নিয়েও কাল আলোচনা হতে চলেছে।

বৈঠকে বিসিসিআই থেকে থাকছেন সৌরভ

বৈঠকে বিসিসিআই থেকে থাকছেন সৌরভ

বুধের গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিনিধিত্ব করতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+