Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি, নাম ঠিক করতে ক্রিকেটপ্রেমীদের আমন্ত্রণ

ICC CWC 2023: আইসিসি বিশ্বকাপ শুরু অক্টোবরের ৫ তারিখ। তার আগে আজ বিশ্বকাপের ম্যাসকট জনসমক্ষে আনল আইসিসি। যদিও ম্যাসকটদের নাম এখনও ঠিক হয়নি। বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে নাম ঠিক করার জন্য।

২৭ অগাস্টের মধ্যে ম্যাসকটদের নাম দেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। যে নামগুলি জমা পড়বে তার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে সেরা দুটি নাম।

ICC CWC 2023: বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি

আজ গুরুগ্রামে এক অনুষ্ঠানে ম্যাসকটদের সামনে আনল আইসিসি। এই অনুষ্ঠানে ছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক শেফালি ভার্মা ও যশ ঢুল। একটি ভিডিওর মাধ্যমে এই দুই ম্যাসকটকে তুলে ধরা হয়েছে। ক্রিকেট ইউটোপিয়া ক্রিকটোভার্স থেকে পুরুষ ও মহিলা ম্যাসকটদের আবির্ভাব বলে উল্লেখ। মহিলা ম্যাসকট বোলার, পুরুষ ম্যাসকট ব্যাটার।

ICC CWC 2023: বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি

মহিলা ম্যাসকটের বাহু টার্বো-পাওয়ারড বলে উল্লেখ করা হয়েছে। ম্যাসকটের হাত থেকে বিদ্যুৎ গতিতে বল আগুনের গোলার মতো বেরিয়ে আসছে। সুপারচার্জড ফাস্ট বোলার হিসেবেই মহিলা ম্যাসকটকে উপস্থাপিত করা হয়েছে। বোলার ব্যাটারকে তুলে ধরা হয়েছে কুল মেজাজে থাকার অবস্থায়। ব্যাটার ম্যাসকট পিচে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে ইলেকট্রোম্যাগনেটিক ব্যাট দিয়ে ছক্কা হাঁকাচ্ছে।

আইসিসির তরফে জানানো হয়েছে, ম্যাসকটদের কীভাবে উপস্থাপিত করা হবে তা চূড়ান্ত করার প্রক্রিয়ায় যে সমীক্ষা চালানো হয়েছিল তাতে সক্রিয়ভাবে অংশ নিয়ে মতামত জানিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তার ভিত্তিতেই ম্যাসকট দুটি তৈরি করা হয়েছে। এবার তাঁদেরই আহ্বান জানানো হয়েছে ২৭ অগাস্টের মধ্যে ম্যাসকটদের জন্য পছন্দের নাম দিতে।

আইসিসি বিশ্বকাপ সংক্রান্ত একাধিক ইভেন্টেও দেখা যাবে ম্যাসকটদের। ফ্যানদের সঙ্গে সাক্ষাৎ হবে, সম্প্রচারকারী চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের উপস্থিতি থাকবে। ক্রিক্টোভার্সের নানা পণ্য, ম্যাসকট-থিমড মার্চেন্ডাইজ, যার মধ্যে সানগ্লাস রয়েছে তা অনলাইন ও স্টেডিয়ামে কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাসকট প্রকাশের মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করার বার্তাও দিয়েছে আইসিসি পুরুষ ও মহিলা ক্রিকেটকে গুরুত্ব দিয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+