কবে, কার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, প্রকাশিত সম্পূর্ণ সূচি

কবে, কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপের অভিযান শুরু টিম ইন্ডিয়ার, প্রকাশিত সূচি

পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে টি২০ বিশ্বকাপ। অবশেষে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আইসিসি। ২৪ অক্টোবর থেকে টি২০ বিশ্বকাপের অভিযান শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। বিরাট কোহলিদের প্রতিপক্ষ পাকিস্তান। করবা চৌথের দিন অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে নারীশক্তির প্রার্থনা পাবেন বিরাট কোহলিরা। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

পাঁচ বছর পর টি২০ বিশ্বকাপ

২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার পরবর্তী সংস্করণ। করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই টুর্নামেন্ট। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিতল হবে টুর্নামেন্ট। উদ্যোক্তার ভূমিকায় থাকবে বিসিসিআই। কবে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট, তা জানা গিয়েছিল আগেই। মঙ্গলবার টি২০ বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি। সে অনুযায়ী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইতে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।করবা চৌথের দিন অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে নারীশক্তির প্রার্থনা পাবেন বিরাট কোহলিরা। যাতে ওই মোকাবিলা তো বটেই, গোটা টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটাররা ভাল খেলার অনুপ্রেরণা পাবেন বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা। ৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। ওইদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে এই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। গ্রুপে পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচ ২৬ অক্টোবর খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২৯ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবেন বাবর আজমরা। ২ এবং ৭ নভেম্বর যথাক্রমে রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় ও বি গ্রুপের প্রথম স্থানাধিকারী দলের বিরুদ্ধে মাঠে নামবে পাক দল। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের গ্রুপের প্রথম ও দ্বিতীয় ম্যাচ খেলবে যথাক্রমে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে। ৭ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলা রয়েছে কেন উইলিয়ামসনদের। ৩ এবং ৫ নভেম্বর যথাক্রমে রাউন্ড ওয়ানের বি গ্রুপের প্রথম ও এ গ্রুপের দ্বিতীয় দলের বিরুদ্ধে মোকাবিলায় নামবে ব্ল্যাক ক্যাপ। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান। ৩ নভেম্বর ভারত ও ৭ নভেম্বর যথাক্রমে ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন রশিদ খানরা।

রাউন্ড ওয়ানের খেলা

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। দুপুর ২টোয় ঘরের মাঠে পাপুুয়া নিউ গিনির বিরুদ্ধে রাউন্ড ওয়ানের গ্রুপ বি-র প্রথম ম্যাচ খেলবে ওমান। রাউন্ড ওয়ানের গ্রুপ বি-র প্রথম ম্যাচও একই দিনে অনুষ্ঠিত হবে। সন্ধ্যে ওমানের মাঠে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন পর সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে রাউন্ড ওয়ানের গ্রুপ এ-র মোকাবিলা শুরু হবে। এই গ্রুপে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নামিবিয়ার মতো দলগুলি লড়াই করবে। দুই গ্রুপের প্রতি দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ২২ অক্টোবর পর্যন্ত চলবে রাউন্ড ওয়ানের মোকাবিলা। দুই গ্রুপের দুটি করে দল সুপার ১২ রাউন্ডে খেলার সুযোগ পাবে। ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার ১২ রাউন্ডের ম্যাচ।

সুপার ১২-এর গ্রুপ ওয়ান

টি২০ বিশ্বকাপের সুপার ১২ রাউন্ডের গ্রুপ ওয়ানেও মোকাবিলা হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে ক্রিকেট বিশ্ব। এই গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবে। ২৩ অক্টোবর থেকে শুরু হবে এই গ্রুপের খেলা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। রাউন্ড ওয়ানের গ্রুপ বি-র দুই ও গ্রুপ এ-র প্রথম দলও এই গ্রপে খেলার সুযোগ পাবে। ৬ নভেম্বর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে এই গ্রুপের মোকাবিলা শেষ হবে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ৩০ অক্টোবর দুবাইয়ে। ২৬ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে ২৩ অক্টোবর ইংল্যান্ড ও ৬ নভেম্বর অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে।

টি২০ বিশ্বকাপের নক আউট

টি২০ বিশ্বকাপের নক আউট

১০ নভেম্বর সন্ধ্যে ৬টায় (স্থানীয় সময়) আবু ধাবিতে টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর দুবাইয়ে একই সময়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচের ক্ষেত্রেই একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের মেগা ফাইনাল হবে ১৪ নভেম্বর। রবিবারের ওই ম্যাচ সন্ধ্যা ৬টা (স্থানীয় সময়) হবে দুবাইয়ে। সোমবার অর্থাৎ ১৫ নভেম্বর এই মেগা ফাইনালে রিজার্ভ ডে ধরা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+