টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ আইসিসি-র, তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ আইসিসি-র, তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনে আইসিসি-র কাছে এ সংক্রান্ত তথ্যচিত্র জমা দিয়েছিল আল জাজিরা। প্রমাণ ও তথ্যের বিশ্বাসযোগ্যতার অভাবে সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। সাফ জানানো হয়েছে যে এই ইস্যুতে জমা পড়া তথ্য আইসিসি-র দুর্নীতি-বিরোধী কোডে অপরাধ বলে গণ্য করা যায় না।

আল জাজিরার অভিযোগ

আল জাজিরার অভিযোগ

২০১৮ সালে 'ক্রিকেটস ম্যাচ ফিক্সার্স' শীর্ষক এক তথ্যচিত্র তৈরি করেছিল জনপ্রিয় সংবাদমাধ্যম আল জাজিরা। যেখানে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে দুটি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। আইসিসি-র হাতে সেই তথ্যচিত্র তুলে দিয়েছিল আল জাজিরা। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ

ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ

আল জাজিরার তৈরি করা তথ্যচিত্রে ম্যাচ ফিক্সিংয়ের প্রেক্ষাপট স্বরূপ ভারতীয় ক্রিকেট দলের দুটি ম্যাচের কথা উল্লেখ করা হয়েছিল। ২০১৬ সালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড ও ২০১৭ সালে রাঁচিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ফিক্সিং করা হয়েছিল বলে অভিযোগ আল জাজিরার। তথ্যচিত্রে ফিক্সিংয়ে পাঁচ অংশগ্রহণকারীকে আলোকিত করা হয়েছিল।

কী বলল আইসিসি

কী বলল আইসিসি

সংবাদমাধ্যম আল জাজিরার স্বতঃপ্রণোদিত প্রচেষ্টার প্রশংসা করেও ভারতের বিরুদ্ধে ওঠা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আইসিসি। অভিযোগের সাপেক্ষে তাদের কাছে জমা পড়া তথ্য এবং প্রমাণ কোনও দল কিংবা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য উপযুক্ত নয় বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। আল জাজিরার জমা করা তথ্য ও প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে আইসিসি।

পাঁচ অংশগ্রহণকারীকে প্রশ্ন

পাঁচ অংশগ্রহণকারীকে প্রশ্ন

আল জাজিরার অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট দলের ওই দুই ম্যাচে ফিক্সিংয়ে পাঁচ অংশগ্রহণকারীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে আইসিসি-র ইন্টিগ্রিটি ইউনিট। সেখান থেকে পাওয়া তথ্যের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেও বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+