ICC Rankings: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সুখবর, আইসিসির এক নম্বর স্থানের খুব কাছে গিল, কত নম্বরে বিরাট-রোহিত?
মাত্র কয়েকদিন পরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবারই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল মূল দল থেকে বাদ গিয়েছেন। ফলে আসন্ন চ্যাম্পিয়্ন্স ট্রফিতে রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমান গিলই। তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত শতরান করার পাশাপাশি ওডিআই ফর্ম্যাটে ক্রমতালিকাতেও উন্নতি করলেন গিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুধবার ঘোষিত হল একদিনের ক্রিকেটে আইসিসির ক্রমতালিকা। ওডিআই ফর্ম্যাটে এক নম্বর স্থান দখলের দিকে ক্রমেই এগোচ্ছেন গিল। বর্তমানে দুই নম্বর স্থানে থাকলেও এক নম্বরে থাকা বাবর আজমের সঙ্গে তাঁর পয়েন্টের পার্থক্য খুব বেশি নয়। ৭৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন পাক ব্যাটার বাবর আজম। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন গিল। ফলে আর ৫ রেটিং পয়েন্টের ব্যবধান রয়েছে দুই ব্যাটারের মধ্যে।

একদিনের ক্রম তালিকায় ১ নম্বরে আছে ভারত। ১১৯ রেটিং পয়েন্ট আছে ভারতের। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে অস্ট্রেলিয়া। আগামী ২০ জানুয়ারি থেকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে। প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি আছে মেগা ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ভারত শেষ ম্যাচ গ্রুপ পর্বে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে খেলতে যেতে পারে।












Click it and Unblock the Notifications