ICC Rankings: বিশ্রামে থাকার খেসারত, আইসিসির ক্রম তালিকায় নীচে নামলেন রোহিত-বিরাট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুটিতেই বিশ্রামে ছিলেন বিরাট কোহলি-রোহিত শর্মা। তিনটি একদিনের ম্যাচে একটিতেও ব্যাট হাতে নামেননি বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মাও প্রথম একদিনের ম্যাচে সাত নম্বরে নামায় খুব বেশি রান করার সুযোগ পাননি। তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার জন্যই নিজেদের সরিয়ে নেন দুই মহারথী। না খেলার প্রভাব পড়ল আইসিসি ক্রম তালিকায়।
বুধবার আইসিসির পক্ষ থেকে দলগত এবং ব্যাক্তিগত বিভাগে নতুন ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে। একদিনের ক্রিকেটে ক্রম তালিকায় বিরাট রোহিত দুই জনেই এক ধাপ করে নীচে নেমে গিয়েছেন। প্রথম দশে জায়গা ধরে রাখতে ব্যর্থ ভারতীয় দলের অধিনায়ক।

একদিনের ক্রম তালিকায় শীর্ষে আছেন পাক ব্যাটসম্যান বাবর আজম। ৮৮৬ রেটিং নিয়ে সবার উপরে বাবর। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ভান ডার দুসেন। আট নম্বরে থাকলেএ কুইন্টন ডি ককের আছে নিজের অবস্থান খুইয়েছেন কোহলি। বর্তমানে ৭১২ পয়েন্ট নিয়ে একধাপ নীচে নেমে ৯ নম্বরে রয়েছেন বিরাট।
১০ থেকে ১১ নম্বরে নেমে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭০০। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে অর্ধশতরান করে ক্রম তালিকায় এক ধাক্কায় অনেকটা উপরে উঠে এসেছেন ঈশান কিষাণ। বর্তমানে ৪৫ নম্বরে রয়েছেন ভারতীয় এই তরুণ তুর্কি।

একদিনের সিরিজ না খেলায় বোলারদের তালিকাতেও এক ধাপ নীচে নেমে গিয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর বর্তমান স্থান চারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে ভালো পারফরম্যান্স করে আট ধাপ উপরে উঠলেন কুলদীপ। বর্তমানেন তাঁর স্থান ১৪।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল গত ক্রমতালিকায় শীর্ষে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অ্যাসেজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের কাছে হারলেও তৃতীয় স্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। ৫৪.১৭ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন। তবে এই জয় ইংল্যান্ডকে মূল্যবান পয়েন্ট অর্জন করে অস্ট্রেলিয়ার সাথে সমতা অর্জনে সহায়তা করে।

টেস্টের ব্যাটসম্যানদের তালিকাতেও এক ধাপ নীচে নেমে ১০ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করলেও ক্রম তালিকায় উন্নতি হল না বিরাটের। ১৪ নম্বরে থাকলেন বিরাট। দীর্ঘদিন না খেলা কেন উইলিয়ামসন ১ নম্বর জায়গা ধরে রাখলেন।দুই ধাপ উপরে উঠে তিন নম্বরে স্মিথ। ২ নম্বরে জো রুট।
বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন অশ্বিন। অল রাউন্ডারদের মধ্যে সবার উপরে জাদেজা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications