বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেননি, কিন্তু আইসিসির ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বোলারদের মধ্যে শীর্ষস্থানেই রয়েছেন ভারতীয় দলের অফ স্পিনার।
অশ্বিন ৮৬০ পয়েন্ট নিয়ে একনম্বরেই রয়েছেন। টেস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন তাঁর পয়েন্ট ৮৫০, চোটের জন্য ছিটকে গেলেও টেস্ট বোলারদের মধ্যে বুমরাহ ৭৭২ রয়েছেন আট নম্বরে। ৯ নম্বরে রবীন্দ্র জাদেজা তাঁর পয়েন্ট ৭৬৫।
ছবি সৌজন্য পিটিআই
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর টেস্ট ব্যাটসম্যানদের যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম তিনটি স্থানেই রয়েছেন অজি ব্যাটসম্যানই। ৯০৩ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একনম্বরে মারনাস লাবুশেন।
এক ধাপ উপরে উঠেছেন স্টিভ স্মিথ। স্মিথের ব্যাট থেকে এসেছিল ১৬৮ বলে ১২১ রান। তাঁদের ব্যাটে ভর করেই ভারত প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছিল। কেন উইলিয়ামসন দুই নম্বর জায়গা থেকে সরে চারে এসেছেন। তিনে এসেছেন হেড। পাঁচে পাক অধিনায়ক বাবর আজম।
ছবি-পিটিআই
ব্যাটারদের তালিকায় প্রথম দশে রয়েছেন একজন ভারতীয়। তিনি ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার জন্য দীর্ঘদিন রয়েছেন ক্রিকেটের বাইরে। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে জায়গা পাননি বিরাট, রোহিত। ৭২৯ পয়েন্ট পেয়ে অধিনায়ক রয়েছেন ১২ নম্বরে। একাধিক রেকর্ড গড়লেও বিরাট কোহলি আবার হিটম্যানের থেকে এক ধাপ পিছিয়ে। ৭০০ পয়েন্ট নিয়ে বিরাট ১৩ নম্বরে।
ছবি-পিটিআই
অন্যদিকে ভারতের হার সত্ত্বেও ক্রমতালিকায় ওপরে উঠে এলেন রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে অর্ধশতরানের সুবাদে ছ'ধাপ ওপরে উঠে এলেন শার্দূল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সে ৩৭তম স্থানে উঠে এলেন অজিঙ্ক রাহানে। ব্যাটারদের মধ্যে ৯৪তম স্থানে উঠে এলেন শার্দূল ঠাকুর।