২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্টের পক্ষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

যুগান্তকারী পরিবর্তনের পক্ষে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ২০২৩ সাল থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট হওয়ার পক্ষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

যুগান্তকারী পরিবর্তনের পক্ষে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ২০২৩ সাল থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট হওয়ার পক্ষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০১৯-২০ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পাঁচ দিনের টেস্ট ম্যাচে খেলা হচ্ছে। পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপও একই ফর্ম্যাটে খেলা হবে। এরপর তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরটিতে চার দিনের টেস্ট করার পক্ষে ইংল্যান্ড।

টি-টোয়েন্টির ক্রিকেটের বিপ্লবের যুগে বিশ্ব জুড়ে পাঁচ দিনের টেস্ট ক্রিকেট ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। আর সেই ভাবনার সপক্ষে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে, ম্যাচের শিথিলতা কিছুটা কমবে বলেই মনে করে আইসিসি। সেই নিয়ে পরের বছর বার্ষিক বৈঠকে আলোচনা হবে।

২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্টের পক্ষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

উল্লেখ্য চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সিইও কেভিন রবার্টস, অস্ট্রেলিয়া আগামী দিনে চার দিনের টেস্ট ম্যাচ খেলার পক্ষে আগ্রহী বলে জানিয়েছে।

২০১৯ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ম্যাচ খেলার পর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাঁদের ঘরের মাঠে অতীতে জিম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছে।

ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতে পিঙ্ক বলে দিন রাতের ম্যাচ খেলা শুরু হয়েছে আইসিসি। এবার টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশ্বজুড়ে চার দিনের টেস্ট ম্যাচ আয়োজনের ভাবনা শুরু হয়েছে। প্রসঙ্গত ২০১৭ সালে আইসিসির পক্ষ থেকে আগেই চারদিনের টেস্টকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+