ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের মধ্যেই খারাপ খবর ভারতীয় দলের জন্য
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের মধ্যেই খারাপ খবর ভারতীয় দলের জন্য
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতলেও খারাপ খবর রয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য আইসিসি'র শাস্তিরর খাঁড়া নেমে এসেছে শিখর ধাওয়ানের দলের উপর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেটের নমুনা রেখেছে ভারত। প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করে রান ডিফেন্ড করা হোক কিংবা দ্বিতীয় ম্যাচে পাহাড়প্রমাণ রান তাড়া করে ম্যাচ জেতা, সব ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছে ভারত। পর পর দুই ম্যাচ জেতার ফলে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। প্রথম ম্যাচ তিন রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে জয় তুলে নিয়েছে শিখর ধাওয়ানের ভারত।

স্লো ওভার রেটের জন্য শাস্তির কবলে ভারত:
এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতলেও পুরোপুরি স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। প্রথম একদিনের ম্যাচে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি-র ২০ শতাংশ ফাইন করা হয়েছে ভারতকে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করার ফলে আইসিসি'র এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি লাঘু করেন ভারতের উপর। আইসিসি'র আচরণ বিধির ২.২২ ধারায় স্রো ওভার রেটের কারণে ভারতীয় খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে।

শাস্তি মেনে নিয়েছে শিখর ধাওয়ান:
আইসিসি'র তরফ থেকে প্রকাশ করা প্রেস রিলিজে এ-ও জানানো হয়েছে যে ভারত অধিনায়ক শিখর ধাওয়ান এই অপরাধে দোষ স্বীকার করে নিয়েছেন এবং প্রস্তাবিত শাস্তি গ্রহণ করতে সম্মত হয়েছেন তাই আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন নেই। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন, লেসলি রিফার, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং চতুর্থ আম্পায়ার নাইজেল দুগুইড এই শাস্তি কার্যকরী করবেন। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান।

অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানের রেকর্ড স্পর্শ:
প্রথম একদিনের ম্যাচে মন্থর ওভার রেটের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা গেলেও ভারতীয় দলের পারফরম্যান্স গর্বিত করছে গোটা দেশবাসীকে। পঞ্চম ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে সিরিজ জিতেছেন শিখর ধাওয়ান। প্রথমবার এই কৃতিত্ব অর্জন করেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। এর পর একে একে বর্তমান বিসিসিআই সভাপতির দেখানো পথে হেঁটেছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান।












Click it and Unblock the Notifications