ICC ODI World Cup 2023: রেকর্ডের আরও এক নাম রোহিত, ছক্কায় আবারও মাইলস্টো‌ন হিটম্যা‌নের

বিরাট কোহলির মতোই রেকর্ডের আরও এক নাম এখন রোহিত শর্মা। ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়ছেন হিটম্যা‌ন। শনিবারের ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ব্যাট হাতে নেমেই ন‌য়া মাইলস্টোন গড়লেন রোহিত। আন্তর্জাতিক একদিনের ম্যাচে এবার ৩০০টি ছক্কা মারার মাইলস্টোন তৈরি করলেন ভারত অধিনায়ক। মোতেরাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়লেন হিটম্যান।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছ্ক্কা মারার নজির গড়েছিলেন রোহিত। টপকে গিয়েছিলেন ক্রিস গেইলকেও। আফগানিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ১৩১ রানের ইনিংসে পাঁচটি ছক্কা মেরেছেন রোহিত। সেইদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৬টি ছয় হল তাঁর, যা গেলের থেকে এক বেশি। ৪৫৩টি ম্যাচে এই কীর্তি গড়েছেন রোহিত, যা গেইলের থেকেও ৩০টি ম্যাচ কম খেলে।

ICC ODI World Cup 2023

শনিবার ম্যাচের শুরু থেকেই বিধবংসী মেজাজে দেখা যায় হিটম্যানকে। তিনটি বলকে গ্যালারিতে পাঠানোর সঙ্গে সঙ্গেই ওডিআই ক্রিকেটে ৩০০টি ছক্কা মারার নজির গড়লেন রোহিত। এই তালিকায় ১ নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি। তাঁর ছক্কার সংখ্যা ৩৫১টি। দুই নম্বরে রয়েছেন ক্রিস গেইল। তাঁর ছক্কার সংখ্যা ৩৩১টি।
গত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান হিটম্যান। এই সেঞ্চুরির সুবাদে তিনি গড়লেন এক বিরাট রেকর্ডও। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা।

 ICC ODI World Cup 202

বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানকারী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত। কেরিয়ারের তৃতীয় একদিনের বিশ্বকাপ খেলতে নেমে এই রেকর্ড গড়েন হিটম্যান। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৬ বার একদিনের বিশ্বকাপে খেলেছিলেন। তাতে তিনি করেন ছ'টি সেঞ্চুরি, এদিকে রোহিত ৩ নম্বর বিশ্বকাপেই করলেন সপ্তম শতরান।

তবে শনিবার অষ্টম শতরানটা মাঠেই ফেলে এলেন হিটম্যান। ৮৬ রান করেই পাকিস্তানের বিরুদ্ধে আউট হলেন রোহিত। ৬৩ বলে তাঁর ৮৬ রানের ইনিংসটা সাজানো ছিল ছয়টি চার এবং ছয়টি ছক্কা দিয়ে। শতরান না করতে পারলেও দলকে জয়ের ভিত গড়ে দিলেন অধিনায়কই।

এই ম্যাচে আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েন রোহিত শর্মা। কোহলিকে টপকে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন রোহিত। সচিনের পরেই রয়েছেন রোহিত। বিশ্বকাপের ২০ ম্যাচে হিটম্যানের রান সংখ্যা ১১৯৫। ২২৭৮ রান করে শীর্ষে আছেন সচিন। ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বাধিক রান হল রোহিতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+