ICC ODI World Cup 2023: অভিনব পদ্ধতিতে দল ঘোষণা নিউজিল্যান্ডের, স্কোয়াডে ফিরলেন তারকা ক্রিকেটার
ভারত বা অস্ট্রেলিযার মতো দল আগেই বিশ্বকাপের দল ঘোষণা করে দিযেছে। এবা্র বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডও। গতবারের রানার্স আপা দল তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল একটু অন্য রকমভাবেই। সাধারণত বিশ্বকাপের দল ঘোষণা করেন মুখ্য নির্বাচক বা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা। কিন্তু নিউজিল্যান্ড দলের সদস্যদের নাম ঘোষণা করলেন তাদের পরিবারের সদস্যরা।
কিউয়ি ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। সব আশঙ্কা পাশ কাটিয়ে ঘোষিত এই দলে জায়হা করে নিয়েছেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট মুক্ত হয়ে আবার জাতীয় দলে ফিরলেন তারকা এই ক্রি্কেটার।

জল্পনার অবসান ঘটাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন একদিনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন উইলিয়ামসন। অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন তিনি। শুধু উইলিয়ামসন একা কামব্যাক করেছেন এমনটা একেবারেই নয়। সেই সঙ্গে ফিরেছেন টিম সাউদিও। এই দুই ক্রিকেটারই চোটের জন্য ভুগছিলেন দীর্ঘদিন ধরে।
ভারতের মাটিতে আইপিএল খেলতে এসে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। যার ফলে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। আপাতত সুস্থ কেন। ফলে বিশ্বকাপে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে উইলিয়ামসনের উপরই।
Our 2023 @cricketworldcup squad introduced by their number 1 fans! #BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/e7rgAD21mH
— BLACKCAPS (@BLACKCAPS) September 11, 2023
উইলিয়ামসনের ডেপুটি করা হয়েছে উইকেটরক্ষক টম ল্যাথামকে। দুই অভিজ্ঞ পেসার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট প্রত্যাশিতভাবেই নিজেদের জায়গা পাকা করেছেন বিশ্বকাপ স্কোয়াডে।
ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড টিমে প্রথম বার সুযোগ পেয়েছেন ছয়জন ক্রিকেটার। মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে অতীতে থাকলেও এই প্রথম বার একদিনের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
দল- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং।












Click it and Unblock the Notifications