ICC ODI World Cup 2023: প্রস্তুতি ম্যাচেই হ্যাটট্রিক, বিশ্বকাপ শুরুর আগেই বিরাট সতর্কবার্তা মিচেল স্টার্কের
খাতায কলমে বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি কয়েকটা দিন। কিন্তু কাপযুদ্ধের উত্তাপ ভালো মতোই টের পাওয়া যাচ্ছে। বিশ্বকাপ শুরুর আগে হ্যাটট্রিক করলেন মিচেল স্টার্ক। বিশ্বকাপের আগে শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল। ম্যাচটি সম্পূর্ণ হয়নি বৃষ্টির কারণে। কিন্ত এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়া তাদের দলের গভীরতা বুঝিয়ে দিল।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে হ্যাটট্রিক করলেন অজি পেসার মিচেল স্টার্ক। রোহিতদের বিরুদ্ধে ম্যাচে নামার এক সপ্তাহ আগে দুরন্ত ছন্দে অজি তারকা। ডাচদের বিরুদ্ধে প্রথম ওভারের শেষ ২টি বলে মিচেল স্টার্ক ফিরিয়ে দেন ম্যাক্স ও'দাউদ ও ওয়েসলি বারেসিকে। তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে প্রথম বলেই স্টার্ক ফেরান ডি'লিডকে এবং হ্যাটট্রিক পূর্ণ করেন।

চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে কামব্যাক করেছিলেন মিচেল স্টার্ক। প্রত্যাবর্তনের ম্যাচে ভারতের বিরুদ্ধে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপ শুরু হওার আগেই নিজের পুরনো ছন্দে মিচেল স্টার্ক।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ ৫০ ওভারের পরিবকর্তে ২৩ ওভারেই হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রথমে ব্যাট করে খুব একটা বড় রান করতে পারেনি অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের পরিসংখ্যানে দিক দিয়ে দেখলে মিচেল স্টার্ক হলেন সবচেয়ে সফল পেসারদের একজন। ২০১৫ তে অস্ট্রেলিয়ার মাটিতে ২২টি উইকেট (৮ ম্যাচ) এবং ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে ২৭টি উইকেট (১০ ম্যাচ) নিয়ে তিনি পরপর দুটি ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছিলেন। এবারও বিশ্বকাপ শুরুর আগেই ছন্দে ফিরে পেলেন স্টার্ক। সেইসঙ্গে বিরাটদের জন্য বড় বার্তাও দিয়ে রাখলেন অজি পেসার।

ডাচদের বিরুদ্ধে ম্যাচে জোস ইংলিসকে নিয়ে ওপেন করতে নামেন স্টিভ স্মিথ। ইংলিস শূন্য রানে আউট হলেও দাপুটে হাফ-সেঞ্চুরি করেন স্মিথ। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে অ্যালেক্স ক্যারি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২৮ রান করেন।
আগামী ৮ তারিখ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। তবে ভারতের লড়াই খুব একটা সহজ হবে না। অন্তত প্রস্তুতি ম্যাচে অজিদের পারফরম্যািন্স সেই ইঙ্গিতই দিচ্ছে।

১৯৮৭ সালে ভারতের পেসার চেতন শর্মাই প্রথম ক্রিকেট বিশ্বকাপে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করবেন। এরপর বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন স্যাকলিন মুস্তাক, চামিন্ডা ভ্যাস, ব্রেট লি, লাসিথ মালিঙ্গা, কেমার রোচ, স্টিফেন ফিন, মহম্মদ শামি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications