ICC ODI World Cup 2023: চেতন শর্মা থেকে মহম্মদ শামি, জেনে নিন হ্যাটট্রিককারী বোলারদের পরিসংখ্যান
আসছে একদিনের বিশ্বকাপ। ১৯৭৫ থেকে ২০১৯, বিশ্বকাপের মঞ্চে তৈরি হয়েছে একাধিক রেকর্ড ও মাইলফলক। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও অনেক রেকর্ড তৈরি করেছেন বিশ্বকাপে। হ্যাটট্রিক বিশ্বকাপের বিরলতম ঘটনা। এই প্রতিবেদনে তুলে ধরা হল বিশ্বকাপে হ্যাটট্রিকের ইতিহাস।
বিশ্বকাপের চতুর্থ সংস্করণে হয়েছিল প্রথম হ্যাটট্রিক। ১৯৮৭ সালে ভারতের পেসার চেতন শর্মাই প্রথম ক্রিকেট বিশ্বকাপে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ খেলার এই কৃতিত্ব অর্জন করেন চেতন।কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ এবং ইওয়েন চ্যাটফিল্ড, তিনজন কিউয়ি ব্যাটসম্যানকেই বোল্ড করেছিলেন চেতন শর্মা।

বিশ্বকাপে পরবর্তী হ্যাটট্রিক আসে ১২ বছর পর। পাকিস্তানের অফ-স্পিনার স্যাকলিন মুস্তাক জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে পর পর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন।হেনরি ওলোঙ্গা, অ্যাডাম হাকলে, পমি এমবাংওয়া মুস্তাকের স্পিনের জালে বন্দি হন।
চার বছর পর ২০০৩ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন চামিন্ডা ভ্যাস।বিশ্বকাপের ইতিহাসের ভ্যাসই প্রথম বোলার যিনি ওয়ানডেতে প্রথম তিন বলে হ্যাটট্রিক করেন।হান্নান সরকার, মহম্মদ আশরাফুল এহসানুল হককে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন দ্বীপরাষ্ট্রের এই পেসার।
ভ্যাসের হ্যাটট্রিকের মাত্র ১১ দিন পর, অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি কেনিয়ার বিপক্ষে ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক করেন। কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে পর পর তিন বলে তিন উইকেট নেন।কেনেডি ওতিয়েনো, ব্রিজল প্যাটেল,ডেভিড ওবুয়াকে আউট করে হ্যাটট্রিককারীদের তালিকায় নাম লেখান লি।
হ্যাটট্রিকারীদের তালিকায় উজ্জ্বলতম নাম লাসিথ মালিঙ্গা। ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে এই বিরল কৃতিত্ব অর্জন করেন মালিঙ্গা। ২০০৭ সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ পোলার্ড, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিসকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন। মাত্র তিনটি নয়, পরপর চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে প্রায় বিখ্যাত জয়ে এনে দেন মালিঙ্গা।

২০১১ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্বকাপে ফের হ্যাটট্রিক করেন মালিঙ্গা, এবার প্রতিপক্ষ কেনিয়া। তন্ময় মিশ্র, অনগোন্ডো এবং শেম এনগোচেকে আউট করে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র বোলার হিসাবে দ্বিতীয় হ্যাটট্রিক সম্পন্ন করেন মালিঙ্গা।
২০১১ সালে বিশ্বকাপে হয়েছিল আরও একটি হ্যাটট্রিক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। পিটার সিলার ছিলেন রোচের প্রথম শিকার, এরপর বার্নার্ড লুটস, বেরেন্ড ওয়েস্টডিজকে আউট করে প্রথম ক্যারিবিয়ান বোলার হিসাবে হ্যাটট্রিক করেন।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের স্টিভেন ফিন প্রথম ইংলিশ বোলার হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন।ব্র্যাড হ্যাডিন,গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসনকে পর পর আউট করেন ফিন। একইবিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ডুমিনিও হ্যাটট্রিক করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউস তার অষ্টম ওভারের শেষ বলে আউট করেন। নবম ওভারের প্রথম দুই বলে নুওয়ান কুলাসেকারা, থারিন্দু কৌশলকে আউট করেন।
২০১৯ বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করেন মহম্মদ শামি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে পর পর আউট করেন মহম্মদ নবী, আফতাব আলম, মুজিব উর রহমানকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications