ICC ODI Ranking: শীর্ষস্থান নিয়ে লড়াই ভারত-পাকিস্তানের, কীভাবে বিশ্বকাপের আগে এক নম্বরে পৌঁছাবে টিম ইন্ডিয়া?
একদিনের বিশ্বকাপ শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই আইসিসির ক্রম তালিকায় সাপ লুডোর লড়াই অব্যাহত। কখনও শীর্ষস্থানে উঠে আসছে পাকিস্তান আবার কয়েকদিনের মধ্যেই সেই জায়গা হারাচ্ছেও বাবর আজমরা। ভারতের স্থানও পরিবর্তনশীল। তিন থেকে দুইয়ে উঠেছে টিম ইন্ডিয়া। কিন্ত এশিয়া কাপ জয়ের পরও শীর্ষস্থান অধরাই ভারতের।
কিন্তু বিশ্বকাপের আগে একদিনের ক্রম তালিকায় সিংহাসনে বসার সুযোগ এখনও রয়েছে রোহিত শর্মার দলের কাছে। প্রথমেই চোখ রাখা যাক বর্তমান পয়েন্ট টেবিলের দিকে। এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিলেও অঙ্কের জটিল হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে পাকিস্তান।অস্ট্রেলিয়া যেমন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছে তেমনই এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারত হেরেছে বাংলাদেশের কাছে।

সদ্য প্রকাশিত তালিকা অনুসারে ১১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বাবর আজমের দল।সমসংখ্যক পয়েন্ট নিয়েও তালিকায় দুই নম্বরে রয়েছে এশিয়া কাপ বিজয়ী ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে শীর্ষস্থানে উঠার লড়াই সীমাবদ্ধ মূলত এই তিন দলের মধ্যেই।
সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় পেয়েছিল ভারতীয় দল। এবার আইসিসির ক্রম তালিকাতেও বাবর আজমদের পিছনে ফেলে দিল রোহিত শর্মার দল। ২ নম্বরে উঠে আসে ভারত। তিন নম্বরে নেমে যায় পাক দল। কিন্তু অস্ট্রেলিয়ার হারে শীর্ষেই আপাতত অবস্থান পাকিস্তানের।

বিশ্বকাপের আগে একদিনের ক্রম তালিকায় ১ নম্বরে কীভাবে উঠবে ভারত? অঙ্ক বলছে, ২২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই রেটিং পয়েন্ট বাড়বে ভারতের। আর তেমনটা হলেই ক্রমতালিকায় শীর্ষে উঠে যাবেন রোহিত শর্মারা। যদি ভারত সিরিজ় জিততে পারে তা হলে এক নম্বর হিসাবেই দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারত।
২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।

এই সিরিজ জিতলে পারলেই আইসিসি ক্রম তালিকায় শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে। টিম ইন্ডিয়া এখন টেস্টে এক নম্বর ও সীমিত ওভারে দুটি ফর্ম্যাটে দুইয়ে আছে। বিশ্বকাপের আগে একদিনের তালিকাতে শীর্ষস্থানে উঠে এলে তিন ফর্ম্যাটেই সবার উপরে থাকবে রোহিত শর্মার দল। যা বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে ভারতীয় দলকে।












Click it and Unblock the Notifications