বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগেই বিরাটের মুকুটে যোগ হল নতুন পালক
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সকে সরিয়ে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের খেলা শেষ হতে না হতেই একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সকে সরিয়ে সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে এসেছেন কোহলি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকারই ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে শীর্ষস্থান থেকে সরিয়ে বোলারদের তালিকায় প্রথমে উঠে এলেন জস হ্যাজেলউড।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগে কোহলি ছিলেন ক্রমতালিকায় তিন নম্বরে। তবে তিনটি ম্যাচের দুটিতে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলে তিনি শীর্ষে উঠে এসেছেন। এদিকে ওপেনার শিখর ধাওয়ানও পাঁচ ধাপ এগিয়ে দশ নম্বরে উঠে এসেছেন। কোহলি ছাড়া আর কারা রয়েছেন প্রথম পাঁচে, একনজের দেখে নিন।

বিরাট কোহলি
সদ্য প্রকাশিত আইসিসি একদিনের ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৮৬২ পয়েন্ট পেয়ে তিনি ছিটকে দিয়েছেন প্রথম স্থানে থাকা এবি ডিভিলিয়ার্সকে।

ডেভিড ওয়ার্নার
আইপিএলের সময় থেকেই অসাধারণ ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর দল গ্রুপ লিগ থেকে ছিটকে গিয়েছে ঠিকই তবে ওয়ার্নার ব্যাটসম্যান হিসাবে নিজের জায়গা ধরে রেখেছেন। ৮৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

এবি ডিভিলিয়ার্স
আইপিএলের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও ভালো গেল না এবি ডিভিলিয়ার্সের। তাঁর খারাপ ফর্ম অব্যাহত। তিনি এক নম্বর থেকে নেমে গিয়েছেন তিনে কোহলির জায়গায়। তাঁর সংগ্রহ ৮৪৭ পয়েন্ট।

জো রুট
ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট গত কয়েকটি মরশুম ধরেই অসাধারণ খেলছেন। এবারও তাঁর দল সেমিফাইনালে খেলছে। তিনি পেয়েছেন ৭৯৮ পয়েন্ট।

কেন উইলিয়ামসন
নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন দলের সেরা ব্যাটসম্য়ান নিঃসন্দেহে। এমনকী বর্তমান ক্রিকেটবিশ্বে সেরাদের মধ্যেই পড়েন। তিনি রয়েছেন পঞ্চম স্থানে ৭৭৯ পয়েন্ট নিয়ে।












Click it and Unblock the Notifications