আর যাই করুন অভিনয় নয়, ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ায় শাস্তি পেলেন এই ক্রিকেটার
আইসিসি ক্রিকেট মাঠে ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাইছে। আর মাঠে যা খুশি আচরণ করা যাবে না।
'ফেক ফিল্ডিং'- করে ইতিহাসে চলে গেলেন কুইন্সল্যান্ডের ফিল্ডার মারনাস লাবুসচেন। দিন কয়েক আগেই আইসিসি ঢেলে সাজিয়েছে ক্রিকেট মাঠের নিয়ম। আর তারই প্রথম শিকার হলেন লাবুসচেন।

এরপরই মাঠে উপস্থিত আম্পায়ররা নিজেদের মধ্যে কথা বলেন। এবং লাবুসচেনের ভুলের শাস্তি পায় গোটা দল।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী কোনো ফিল্ডার যদি ইচ্ছা করে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাহলে ব্যাটিং টিমের স্কোরে শাস্তি হিসেবে ৫ রান যোগ হয়ে যাবে। এটাকেই 'ফেক ফিল্ডিং' বা 'ভুয়ো ফিল্ডিং' হিসেবে ধরা হচ্ছে। আইসিসি নিয়ম চালুর ঠিক একদিন পরেই শাস্তির খাড়া নেমে এল লাবুসচেনের ওপর। এবং তার ভুলের সুযোগে ক্রিকেট অস্ট্রেলিয়া ৫ রান বাড়তি পেয়ে গেল। দেখে নিন লাবুসচেনের সেই 'ফেক ফিল্ডিংয়ে'র ভিডিও।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/NC_Vszpgvdk" frameborder="0" allowfullscreen></iframe>












Click it and Unblock the Notifications