ICC U-19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি, ভারতের ম্যাচগুলি কবে কাদের বিরুদ্ধে?
ICC U-19 World Cup: শ্রীলঙ্কা ক্রিকেট আপাতত আইসিসির সাসপেনশনে। ফলে আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরানোর ঘোষণা করে দিয়েছিল আইসিসি। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো।
জানুয়ারির ১৯ তারিখ শুরু হয়ে পুরুষদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চলবে ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত। ফাইনাল হবে বেনোনিতে।

ভারতের সঙ্গে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও নামিবিয়া রয়েছে গ্রুপ সি-তে। গ্রুপ ডি-তে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
এই বিশ্বকাপের ৪১টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার পাঁচটি স্টেডিয়ামে- ব্লুম্ফনটিনের ম্যাংগং ওভাল, পোচেস্ট্রুমের জেবি মার্কস ওভাল, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক ও কিম্বারলি ওভালে। সেই সঙ্গে বেনোনির উইলোমুর পার্কের ফাইনাল-সহ ৬টি ম্যাচ দেওয়া হয়েছে। প্রথম দিনেই থাকছে দুটি ম্যাচ- আয়ারল্যান্ড বনাম ইউএসএ এবং দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বশেষ সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের বিরুদ্ধে। ২৫ জানুয়ারি ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ২৮ জানুয়ারি গ্রুপ পর্বে ভারতের শেষ ম্য়াচ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচ হবে ব্লুম্ফনটিনে।
এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফরম্যাটও বদলাচ্ছে। চারটি গ্রুপ থেকে পয়েন্টের ভিত্তিতে দলগুলি পৌঁছবে সুপার সিক্স পর্যায়ে। যেখানে ৬টি করে দল নিয়ে দুটি গ্রুপ থেকে। সেখান থেকে চারটি দল পৌঁছবে সেমিফাইনালে। তবে সেমিফাইনালের আগে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার পরিস্থিতি নেই। কেন না, সুপার সিক্সে এ ও ডি গ্রুপের দলগুলি একটি গ্রুপে এবং বি ও সি গ্রুপের দলগুলি শেষ চারে যাওয়ার লড়াইয়ে নামবে।
বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ১৩ থেকে ১৭ জানুয়ারির মধ্যে এই প্রস্তুতি ম্যাচগুলি হবে জোহানেসবার্গ ও প্রিটোরিয়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications