টি২০ বিশ্বকাপের দূত রোহিত, ভারতের খেলাগুলির দিনক্ষণ রাখুন হাতের মুঠোয়

টি২০ বিশ্বকাপের দিনক্ষণ আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আইসিসি। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে।

টি২০ বিশ্বকাপের দূত হিসেবে আইসিসি নিযুক্ত করল রোহিত শর্মা। আজ আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও সূচি প্রকাশের অনুষ্ঠানে ছিলেন রোহিত শর্মা, ৫০ ওভারের মহিলা বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।

টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। সেদিনই নামছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখার অভিযান শুরু করবে মেন ইন ব্লু।

১২ ফেব্রুয়ারি ভারত সন্ধ্যা ৭টা থেকেই দিল্লিতে খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। এরপর ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ফেব্রুয়ারির ১৮ তারিখ সন্ধ্যা ৭টা থেকে আমেদাবাদে ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

টি২০ বিশ্বকাপের এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা,অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে ও ওমান। গ্রুপ সি-তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি। গ্রুপ ডি-তে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।

আমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইয়ের পাশাপাশি শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামে হবে টি২০ বিশ্বকাপের ম্যাচ। ক্যান্ডি ছাড়াও কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম ও সিংহলিজ স্পোর্টস ক্লাবে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। টি২০ বিশ্বকাপের খেলাগুলি রাখা হয়েছে সকাল ১১টা, বিকেল তিনটে ও সন্ধ্যা সাতটা থেকে।

সুপার এইটের গ্রুপ ১-এর সম্ভাব্য দল হিসেবে ধরা হয়েছে ভারত (এক্স ১), অস্ট্রেলিয়া (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকাকে (এক্স ৪)। সুপার এইটের গ্রুপ ২-তে সম্ভাব্য দল ধরা হয়েছে ইংল্যান্ড (ওয়াই ১), নিউজিল্যান্ড (ওয়াই ২), পাকিস্তান (ওয়াই ৩) ও শ্রীলঙ্কাকে (ওয়াই ৪)।

সুপার এইটে প্রতি গ্রুপের কোনও দল বাকি দলগুলির সঙ্গে খেলবে। দুটি গ্রুপের প্রথম ২টি করে দল উঠবে সেমিফাইনালে। ফলে উপরের হিসেব মিলে গেলে ১ মার্চ ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ হওয়ার কথা। ৪ মার্চ প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়। তবে পাকিস্তান সেমিফাইনালে উঠলে সেটি কলকাতা নয়, হবে কলম্বোয়। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল মুম্বইয়ে। ভারত সেমিফাইনালে উঠলে সেটি মুম্বইতেই হবে। ভারত-পাকিস্তান সেমিফাইনাল হবে সেটি হবে কলম্বোয়। পাকিস্তান ফাইনালে না উঠলে ৮ মার্চ ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+