ICC: তালিকায় নেই বুমরাহ, পাণ্ডিয়া, টি২০ ক্রিকেটে আইসিসির সেরা ক্রিকেটারের খেতাবের দৌড়ে আছেন কারা?
মাঝে মাত্র কয়েকটা দিন, তার পরেই বিদায় নেবে ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা উল্টে আসবে ২০২৫। ২০২৪ সালে ক্রিকেট মাঠে ছিল একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। বিশেষ করে চলতি বছর অনুষ্ঠিত হল পুরুষদের টি২০ বিশ্বকাপ। ১১ বছর পর আইসিসি ট্রফি জিতল ভারত। বছরভর ছিল টি২০ ক্রিকেটের রমরমা। চলতি বছরে টি২০ ক্রিকেটে পারফরম্যান্সে নজরকাড়া পারফরম্যান্স করলেন কারা? সেটা নিয়ে বছর শেষে শুরু হয়েছে চর্চা।
রবিবার আইসিসির পক্ষ থেকে ২০২৪ সালের টি২০ ক্রিকেটে সেরা ক্রিকেটারদের মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ভারত থেকে সুযোগ একমাত্র তালিকায় আছেন অর্শদীপ সিং। এছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার এই তালিকায় জায়গা পাননি। তবে সবথেকে অবাক করা টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাহও এই তালিকায় নেই।

তবে অর্শদীপ সিং সারা বছরে ১৮ উইকেট নিয়েছেন। টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তাঁর উইকেট সংখ্যা ১৭। এই তালিকায় আছেন সিকান্দার রাজা। জিম্বাবোয়ের ক্রিকেটার ২৪ ম্যাচে ৫৭৩ রান করার পাশাপাশি ২৪ উইকেট নিয়েছেন। চলতি বছরে বিশ্বকাপের পর ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে যায় সেই সিরিজের একটি ম্যাচে ভারতের বিরুদ্ধে শতরান করে রাজা।
তালিকায় আছেন বাবর আজম। তিনি ২৪ ম্যাচে ৭৩৮ রান করেছেন। টি২০ ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ জয়ী অধিনায়কদের মধ্যে ১ নম্বরে বাবর। তিনি পাকিস্তানকে ৪৫ টি টি২০ ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন। সেটাই বছরের সেরা ইনিংস।অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও মনোনীত হয়েছেন। তিনি ১৫ ম্যাচে ৫৩৯ রান করেছেন।
আইসিসির মহিলাদের এক দিনের ক্রিকেটে এই বছরের সেরা ক্রিকেটার হওয়ার জন্য চার জন রয়েছেন। ভারতের স্মৃতি মান্ধানা আছেন এই তালিকায়। ২০২৪ সালে স্মৃতি ১২টি এক দিনের ইনিংসে ৭৪৩ রান করেছেন। চারটি শতরান করেছেন। ভারতীয় মহিলা তারকার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলঙ্কার চামারি আতাপত্তু এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।












Click it and Unblock the Notifications