ICC: বড় দেশগুলির টেস্ট সিরিজের সংখ্যা বাড়বে! অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আলোচনায় জয় শাহ
বর্তমানে টি২০ ক্রিকেটের আধিপত্যের মধ্যেই টেস্টের কৌলিন্য এবং জনপ্রিয়তা যে অটুট আছে তা আরও একবার প্রমাণ করেছেন বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের এই সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল লক্ষ্যনীয়। পাশপাশি এই টেস্ট ম্যাচগুলিতে রেকর্ড সংখ্যায় দর্শক মাঠে এসেছিলেন। এই সিরিজের ব্যাপক সাফল্যের পর ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই তিন দেশ যাতে আরও বেশি নিজেদের মধ্যে টেস্ট ম্যাচ খেলতে পারে তার জন্য উদ্যোগী হয়েছে আইসিসি।
টেস্ট ক্রিকেট নিয়ে এর আগে অনেক প্রশ্ন উঠেছিল, সাদা বলের ক্রিকেটের জনপ্রিয়তার জন্য অবলুপ্ত হয়ে যাবে টেস্ট। কিন্তু অ্যাশেজ বা বর্ডার-গাভাসকর ট্রফি প্রমাণ করে দেয় যে টেস্টের জনপ্রিয়তা এখনও অটুট। বিশেষ করে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই তিন দেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামলেই সেই সিরিজ ঘিরে উন্মাদনার পারদ থাকে তুঙ্গে।

একটি প্রথম সারির অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত এই দেশ গুলি যাতে একে অপরের বিরুদ্ধে আরও বেশি সংখ্যা টেস্ট খেলতে পারে সেটা নিশ্চিত করতে চাইছে আইসিসি। দ্বি-স্তরীয় কাঠামো তৈরি করা হলে তারা তাদের চক্রকে প্রতি তিন বছরে দুবার খেলতে সক্ষম হবে, প্রতি চার বছরে দুবার নয়, যা বর্তমানে রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেস্ট ক্রিকেটে দ্বি-স্তরীয় কাঠামো তৈরির পরিকল্পনা ২০২৭ সালে বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রামের সমাপ্তির পরে শুরু হবে, সেই বছরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ১৫০ তম টেস্ট ম্যাচটি হবে।
ভারতীয় দলের প্রাক্তন কোচ শাস্ত্রী এসসিজি টেস্ট চলাকালীন বলেছিলেন, আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আপনি যদি টেস্ট ক্রিকেটকে বাঁচতে এবং জীবিত ও সমৃদ্ধ করতে চান, তাহলে শীর্ষ দলগুলিকে একে অপরের বিরুদ্ধে আরও প্রায়ই খেলাতে হবে, এই দেশগুলির মধ্যে প্রতিযোগিতার মান খুব ভালো থাকে টেস্টে।
টেস্ট ক্রিকেটের এই ধারণাটি এর আগে ২০১৬ সালে আইসিসি উথ্থাপন করেছিল, বলা হয়েছিল ক্রম তালিকায় থাকা সাতটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে এবং পরের পাঁচটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। কিন্তু ছোট দেশগুলি এই সিদ্ধান্ত মানতে রাজী হয়নি। তাদের দাবি ছিল এতে তাদের কোনও গুরুত্ব থাকবে না শক্তিশালী দলগুলির একচেটিয়া আধিপত্য সৃষ্টি হবে।












Click it and Unblock the Notifications