Champions Trophy: বিসিসিআইকে সমর্থন করবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও, পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি?

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। পুরুষদের ক্রিকেটে আইসিসির পরবর্তী মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভেন্যু নিয়ে এখন থেকেই জটি‌লতা তৈরি হয়েছে। পরিস্থিতি যা তাতে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য দেশে চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেনা ভারত। এটা মোটামুটি চুড়ান্ত। গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি টিম ইন্ডিয়া। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যদি ভারত না যায় তা হলে পাকিস্তান থেকে প্রতিযোগিতাই সরিয়ে দেওয়া হতে পারে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, যদি ভারত পাকিস্তানে খেলতে না যায় তাহলে তাঁদের অনুসরণ করে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও যাবে না ।

Champions Trophy

বিশ্ব ক্রিকেটে বিগ থ্রি নামে পরিচিত ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আইসিসির যে কোনও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই তিন দেশের ক্রিকেট বোর্ডের। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যদি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও বেঁকে বসে তাহলে আইসিসির পক্ষে পাক ভূমিতে এই টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হবে। এছাড়াও জানা গিয়েছে পাক বোর্ড এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সাথে কোনও চুক্তি সই করেনি।
পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হতে পারে। বিসিসিআই প্রথম থেকেই জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই পাকিস্তানে পাঠানো হবে রোহিত শর্মাদের। যদি ভারত না যায় তা হলে বিসিসিআই-কে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও যাবে না বলে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছিল বিসিসিআই আইসিসিকে প্রস্তাব দিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে। দুবাই বা শ্রীলঙ্কায় ভারতের খেলতে যে আপত্তি নেই তা জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি। উদ্বোধনী ম্যাচ করাচিতে রাখা হয়েছে। এবং ২টি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে। এবং ফাইনাল লাহোরে।

২০০৮ সালের পর ভারত পাকিস্তান সফরে যায়নি। ২০১২-১৩ মরশুমের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করবে ভারত সরকারের সবুজ সঙ্কেতের উপরেই। বর্তমানে শ্রীলঙ্কায় আইসিসির বৈঠক চলছে সেখানেই বিষয়টি পরিস্কার হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+