Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অলিম্পিকেও ক্রিকেটের অন্তর্ভূক্তি ঘটাতে মরিয়া আইসিসি, টার্গেটে কোন সংস্করণ

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি ঘটাতে মরিয়া আইসিসি, টার্গেটে কোন সংস্করণ

এবার অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভূক্তি ঘটাতে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে আইসিসি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসে গেমসে বাইশ গজের খেলকে এই গ্রহের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে অন্তর্ভূক্ত করা যায় কিনা, তা নিয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে কথা বলা শুরু করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। আইসিসি-র ওয়ার্কিং গ্রুপের তরফে এ ব্যাপারে বিড করা হতে পারে বলে জানানো হয়েছে।

আইসিসি-র বিবৃতি

সোমবার আইসিসি-র তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই বিবৃতিতে জানানো হয়েছে যে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি ঘটাতে তারা মরিয়া। এর জন্য যতটুকু যা করা প্র্রয়োজন, তা তারা করবে বলেও জানিয়েছে আইসিসি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে বাইশ গজের খেল অন্তর্ভূক্ত করা যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যেই আইওসি-র সঙ্গে আইসিসি-র একপ্রস্ত কথা হয়েছে বলে খবর। আলোচনার পর্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে। এ ব্যাপারে আইসিসি বিড করতে পারে বলেও জানানো হয়েছে।

১৯০০ সালেই শুরু এবং শেষ

১৯০০ সালেই শুরু এবং শেষ

১৯০০ সালে প্যারিসে হওয়া অলিম্পিকের দ্বিতীয় সংস্করণেই অন্তর্ভূক্ত করা হয়েছিল ক্রিকেট। তাতে অংশ নিয়েছিল দুটি দল। গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তখন ছিল টেস্ট ক্রিকেটের যুগ। ফলে প্রতিযোগিতা দীর্ঘমেয়াদী এবং খরচসাপেক্ষ হওয়ার আশঙ্কায় অলিম্পিক থেকে ব্যাট-বলের ঠোকাঠুকি বন্ধ করে দেওয়া হলেও এখন আর সে ভাবনার কোনও কারণ আছে বলে মনে করে না আইসিসি। তাদের মত, ২০ এবং ১০ ওভারের মতো স্বল্প সময়ের ফর্ম্যাটের জনপ্রিয়তার যুগে এই খেলা অনায়াসে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে জায়গা পেতেই পারে।

কমনওয়েলথ গেমসে ক্রিকেট

কমনওয়েলথ গেমসে ক্রিকেট

২০২২ সালে বার্মিংহ্যামে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে ফের অন্তর্ভূক্ত করা হয়েছে। টি২০ ফর্ম্যাটে প্রতিদ্বন্দ্বিতায় নামবে নির্বাচিত দেশের মহিলা ক্রিকেট দল। এর আগে ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে বাইশ গজের খেলকে অন্তর্ভূক্ত করা হয়েছিল। সোনা জিতেছিল দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেট দল। রুপো ও ব্রোঞ্জ জিতেছিল যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত করা সম্ভব হলে অলিম্পিকেও ব্যাট ও বলের লড়াই প্রত্যক্ষ করা যে খুব কঠিন ইস্যু নয়, তা সাফ জানিয়েছেন আইসিসি। তেমনটা হলে বিশ্বের আঙিনায় ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তায় ক্রিকেট বিশ্বের কোনও ক্রীড়া ইভেন্ট থেকে পিছিয়ে নেই। আমেরিকায় ৩০ মিলিয়ন মানুষ ক্রিকেট দেখার জন্য বসে থাকেন বলেও আইসিসির তরফে জানানো হয়েছে।

অলিম্পিক ওয়ার্কিং গ্রুপ

অলিম্পিক ওয়ার্কিং গ্রুপ

ইতিমধ্যেই অলিম্পিকের ওয়ার্কিং গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি। যেখানে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন ইয়ান ওয়াটমোর। তিনি আইসিসি স্বাধীন ডিরেক্টর ইন্দ্রা নুয়ি, আইসিসি অ্যাসোসিয়েট মেম্বার ডিরেক্টর তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাহিন্দা ভাল্লিপুরম, আমেরিকার ক্রিকেট সংস্থার চেয়ারপার্সন পরাগ মারাথে ও জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের প্রধান তাভংওয়া মুকুহলানির সঙ্গে এক রূপরেখা তৈরি করবেন বলে জানানো হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+